শিরোনাম
নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে ভিবিডি টিমের মিলনমেলা

প্রকাশিত:রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


স্বেচ্ছাসেবার শক্তিকে আরও দৃঢ় করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) - গাজীপুর জেলা টিম আয়োজন করেছিল এক বিশেষ মিটআপ। গাজীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র সাফারি পার্কে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজন স্বেচ্ছাসেবকদের জন্য হয়ে উঠেছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।

এদিন সকাল ১০টায় জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু হয় যাত্রা। সাফারি পার্কে পৌঁছে পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু প্রথম কার্যক্রম। এসময় উপস্থিত সবাই ভলান্টিয়ার ফর বাংলাদেশের সঙ্গে নিজেদের পথচলার শুরুর কথা জানান। এরপর দুপুর দুইটা অবধি পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন স্বেচ্ছাসেবকরা। প্রাণবন্ত আড্ডা ও ছবি তোলার মধ্য দিয়ে জমে ওঠে আনন্দঘন পরিবেশ।

মধ্যহ্নভোজনের পর বিকেল সাড়ে তিনটায় আয়োজিত হয় বিশেষ কর্মশালা ‘ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ফর ভলান্টিয়ারস’। এ সেশনটি পরিচালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটস-এর কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র। তিনি স্বেচ্ছাসেবকদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কনফ্লিক্ট এড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেশন শেষে আয়োজন করা হয় মজার একটি খেলা—পিলো পাসিং। পরবর্তীতে প্রথম স্থান অধিকারী মোঃ মনির শেখ সহ তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপস্থিত সবাইকে একটি করে স্মৃতিচিহ্ন হিসেবে চিরকুট দেওয়া হয়।

পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার উর্মী। উর্মী বলেন, “আমরা শুধু বিনোদনের জন্য এই আয়োজন করিনি। ভ্রমণের পাশাপাশি আনন্দের সঙ্গে নতুন কিছু শেখার সুযোগ হয়েছে আমাদের। আমরা আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়ে আগামীদিনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করব। আর নতুন নেতৃত্ব খুঁজে বের করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”

অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিভাগীয় বোর্ডের সভাপতি তাসনিয়া খানম অনিমা, সাধারণ সম্পাদক সায়েম আরাফাত, ফান্ড রাইজিং সেক্রেটারি ফৌজিয়া কানিজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ভিবিড-গাজীপুর জেলা বোর্ডের সভাপতি মোঃ সজীব হাসান, সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান সজীব, কোষাধ্যক্ষ সাইদ আফ্রিদি, মানব সম্পদ কর্মকর্তা আফসানা।

বিভাগীয় নেতৃবৃন্দ গাজীপুর জেলা টিমকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। কমিটি মেম্বার সিয়াম তার অভিজ্ঞতা শেয়ার করে নতুন স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করেন। সাধারণ সম্পাদক সজীব সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেল ৫টায় সবাই গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেয়, আর একদিনের এই মিলনমেলা স্বেচ্ছাসেবকদের মনে রেখে যায় অগণিত সুখস্মৃতি।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর এ ধরনের আয়োজন শুধু স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।


/শুভ্র


আরও খবর




মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার