
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষা ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছেন বিদ্যালয় কতৃপক্ষ।
রবিবার সকাল ১০ ঘটিকায় বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ হল রুমে অত্র বিদ্যালয়ের বাংলা শিক্ষক শুভংকর বিশ্বাশের সঞ্চালনায় বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বশির উল্লাহর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের সভাপতি বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মেজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক বোরহান উদ্দিন ভুইয়া সদস্য সচিব শরীফ মাষ্টার। দাতা সদস্য সমাজ সেবক মহাসিন। ু সময় বিশেষ অতিথির বক্তব্যে শরীফ মাষ্টার বলেন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে গজারিয়া দেশের মধ্যে পরিচিত করে তুলবে।





























