শিরোনাম
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

হাকালুকি হাওরজুড়ে সূর্যমুখীর হাসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রফিকুল ইসলাম, সাইফুল ইসলামরা করেছেন সূর্যমুখী ফুলের চাষ। গত বছরের ভালো ফলনে এবারও স্বপ্ন বুনছেন তারা। তাদেরকে অনুসরণ করে এ ফুল চাষে এগিয়ে এসেছেন এলাকার আরও অনেক কৃষক। এশিয়ার বৃহত্তম হাওর মৌলভীবাজারের হাকালুকিতে এখন যেন সূর্যের মিলনমেলা। বিস্তীর্ণ হাওরজুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য। দিগন্তজুড়ে সূর্যমুখী ফুলের হাসি নির্মল এক শান্তির পরশ বুলিয়ে দেয় চোখে। হাকালুকি হাওর এখন সূর্যমুখীময়। দূর থেকে হাওরের দিকে তাকালে মনে হয় বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। আর কাছে গেলেই চোখে পড়ে হাজার হাজার সূর্যমুখী ফুলের হাসি। ফুলগুলো বাতাসে দোল খেয়ে যেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এর অপার সৌন্দর্য উপভোগ করার। অনিন্দ্যসুন্দর এ ফুলটি দেখতে আর সূর্যমুখীর রাজ্যে নিজেদের ভিডিও, ছবি ও সেলফি তুলতে প্রতিনিয়তই মৌলভীবাজারের হাকালুকি হাওরে ভিড় করছেন নানা বয়সি নারী-পুরুষ-শিশু। 


সৌন্দর্যপিপাসু মানুষের কাছে সূর্যমুখী ফুল শুধু অপার সৌন্দর্যময় ফুল হলেও এর রয়েছে নানা গুণ। দৈনন্দিন চাহিদা মেটানোর এটি একটি উপকরণ এটি। সূর্যমুখী ফুলের শুকনো বীজ থেকে উৎপাদিত হয় পুষ্টিগুণ সমৃদ্ধ ভোজ্য তেল। পাশাপাশি তেল সংগ্রহের পর এ ফুলের উচ্ছিষ্ট থেকে বের হয় খইল নামের এক ধরনের বস্তু, যা গবাদিপশুর খাদ্য। তবে মূলত খাদ্য চাহিদা মেটাতে তেল উৎপাদনের লক্ষ্যে সরকার সূর্যমুখী চাষে কৃষকদের প্রণোদনাসহ উৎসাহ দিয়ে আসছে। চাষিরা বলেন সূর্যমুখী চাষ করার পদ্ধতি অনেকটা সহজ। প্রতিবিঘা জমিতে তিন কেজি বীজ, সামান্য সার ও কীটনাশক হলেই হয়। ফলে দিন দিন এ ফুলটি চাষের প্রতি কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন।



জুড়ী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর হাকালুকি হাওরসহ উপজেলার অন্য এলাকায় প্রণোদনার আওতায় ৭০ জন কৃষক ৭০ বিঘা জমিতে হাইসান-৩৩ ও আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। ফলন হয়েছে অত্যন্ত ভালো।



সরেজমিন হাকালুকি হাওরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সৌন্দর্যপিপাসুরা ভিড় করেছেন সূর্যমুখীর রাজ্যে। সিলেট থেকে বন্ধুদের সঙ্গে আসা দর্শনার্থী জাহিদুর রহমান বলেন, এখানে এসে ফুলটির সৌন্দর্যে আমরা মুগ্ধ। হাওরের পরিবেশটা খুবই নিরিবিলি। এমন একটি ফুলের রাজ্যে ঘুরতে এসে মনপ্রাণ জুড়িয়ে গেল। চট্টগ্রাম থেকে পরিবারের সঙ্গে জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে এসেছিলেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা নাসিমা হক। বিস্তীর্ণ এলাকাজুড়ে সূর্যমুখীর বাগান দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, আমাদের এলাকায় ছোটবেলা থেকেই সূর্যমুখী ফুলের বাগান দেখে বড় হয়েছি। কিন্তু এখানে যতটুকু চোখ যায়, ততটুকুই হলুদের সাম্রাজ্য। এত বড় বাগান জীবনে এ প্রথম দেখলাম। আমার দেখা এ যাবৎকালের সবচেয়ে সুন্দর দৃশ্য এটি। হবিগঞ্জের সংস্কৃতিকর্মী গোবিন্দ রায় বলেন, মোটরসাইকেলে হবিগঞ্জ থেকে মৌলভীবাজার, মৌলভীবাজার থেকে কুলাউড়া, এরপর জুড়ী উপজেলার হাকালুকি হাওরÑ এ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি সূর্যমুখী দেখতে। দীর্ঘ পথে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে হাওরে এ ফুলের রাজ্য দেখে শরীর ও মনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেছে। এখন শরীর ও মন চনমনে। এ ধরনের ফুলের রাজ্য দেখতে হাজার মাইল পাড়ি দিতেও পারব এখন।


সূর্যমুখী চাষি রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, আমরা এবার দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি। ফলন খুবই ভালো হয়েছে। সরকারি সহযোগিতা পেলে আমরা আগামীতে আরও অধিক জমিতে সূর্যমুখী চাষ করব। এ বছর জুড়ী উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। বাগানে ফুলের সমারোহে আমরা খুশি। তবে সূর্যমুখী বাগান দেখতে আসা লোকজন অনেক সময় ফুল ছিঁড়ে ফেলছেন। অনেকে ফুল সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যারা সূর্যমুখী দেখতে আসেন, তাদের কাছে অনুরোধ ফুলটির সৌন্দর্য উপভোগ করেন বাধা নেই। কিন্তু ফুল ছিঁড়ে আমাদের ক্ষতি করবেন না।


জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, উপজেলায় সরকারের প্রণোদনার আওতায় ৭০ জন কৃষকের ৭০ বিঘা জমিতে এবার সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী থেকে উৎপাদিত তেল গুণগত মানের দিক থেকে খুবই ভালো। বাজারে সূর্যমুখী তেলের চাহিদা ও দাম ভালো। এ কারণে এবং চলতি বছরের আবহাওয়া ও হাকালুকি হাওরের মাটি সূর্যমুখী চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন হয়েছে। এতে করে চাষিদের মুখে হাসি ফুটবে আমি আশাবাদী।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, মৌলভীবাজার জেলায় ক্রমান্বয়ে সূর্যমুখী আবাদ বাড়ছে। জেলার প্রতিটি সূর্যমুখী চাষিকে বীজসহ সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতে এ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।



আরও খবর




আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত