শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের ফুটবল বহুদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে এক প্রবাসীর আগমনে। হামজা চৌধুরীর মাঠে নামা নতুন স্বপ্নও জাগিয়েছে দেশের ফুটবলে। তার পথ ধরেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার—ফাহামিদুল ইসলাম ও শমিত সোম। পরশু সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও ঢাকার স্টেডিয়ামে দেখা গেছে এক ঝলক নতুন সম্ভাবনার। পরদিনই হামজা ও শমিত ফিরে গেছেন নিজ নিজ গন্তব্যে—ইংল্যান্ড ও কানাডায়।


তবে এবার ইংল্যান্ডে ফিরলেও হামজার ক্লাব ঠিকানায় পরিবর্তন আসতে পারে। ধারে খেলা শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ, তাই আপাতত ফিরতে হচ্ছে মূল দল লেস্টার সিটিতে যাদের সঙ্গে তার আরও দুই বছরের চুক্তি আছে।


এদিকে গুঞ্জন উঠেছে, গ্রিসের শীর্ষ ক্লাব অলিম্পিয়াকোস তাকে দলে নিতে আগ্রহী। গুঞ্জন যদি সত্যি হয়, তবে আগামী মৌসুমেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতে পারেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে নতুন ক্লাব বেছে নেওয়ার ক্ষেত্রে হামজা কেবল মাঠের নয়, মাঠের বাইরের আর্থিক দিকগুলোও নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।


শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তার আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে। কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়।


ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপোলজির তথ্য অনুযায়ী, শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১ হাজার ৪৭৩ ইউরো (৫৭ লাখ ৮২ হাজার টাকা) বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল ৫ হাজার ৯২৪ ইউরো (৮ লাখ ২৬ হাজার টাকা)।


হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। এই ১২৪ দিনে তার পাওয়ার কথা ৭ লাখ ৩৪ হাজার ৫৭৬ ইউরো (১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা)।


ক্যাপোলজি আরও বলছে, ২০২৪–২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার।


২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে। তবে সেখানে তার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল—১৭ হাজার ৭৭৪ ইউরো (২৪ লাখ ৭৮ হাজার টাকা)। সেই হিসাবে দৈনিক আয় ছিল ২ হাজার ৫৩৯ ইউরো (৩ লাখ ৫৪ হাজার টাকা)। এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম। আবার লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে, তা জানা যাবে ২০২৫–২৬ মৌসুম শুরুর পর।


লেস্টার শহরের স্থানীয় পত্রিকা লেস্টার মার্কারি বলছে, শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে তারা হামজাকে লেস্টারের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিত। কিন্তু হামজা হয়তো টানা দুই মৌসুম ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নশিপে খেলতে চাইবেন না। এদিকে লেস্টার নাকি তাকে বিক্রি করে দিতে চায়।


গ্রিসের রেডিও স্টেশন স্পোর্ট এফএমের সাংবাদিক জর্জ সানাকাস সম্প্রতি জানিয়েছেন, হামজাকে দলে ভেড়াতে চায় দেশটির সফলতম ক্লাব অলিম্পিয়াকোস। ক্লাবটির বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবারের নাকি হামজার খেলা বেশ মনে ধরেছে। মেন্দিলিবার যে কৌশলে অলিম্পিয়াকোসকে খেলান, তার সঙ্গে হামজা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।


২০২৪–২৫ মৌসুমে গ্রিক সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিয়াকোস, ফলে তারা সরাসরি জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে। হামজা চৌধুরী যদি এই ক্লাবে যোগ দেন, তবে সেটিই হবে তাঁর ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ।


তবে অলিম্পিয়াকোস যদি তাকে দলে ভেড়াতে চায়, সেক্ষেত্রে লেস্টার সিটি কত অর্থে তাকে ছাড়তে রাজি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ আপডেট অনুযায়ী, হামজার বাজারমূল্য ধরা হয়েছে ৪৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ কোটি ৯০ লাখ টাকা।


আরও খবর




দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা