শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মো:রুবেল মোল্লা, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে জেলেদের সরকারি সহায়তার চাল বঞ্চিত করা এবং প্রতিবাদ করলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন জেলে ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।


ভুক্তভোগী জেলে আবুল বশার বলেন, তিনি একজন তালিকাভুক্ত কার্ডধারী জেলে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। সরকারি সহায়তার চাল পাওয়ার কথা থাকলেও তিনি তা পাচ্ছেন না। এ বিষয়ে মেম্বারের কাছে গেলে নানা ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


অভিযুক্ত ইউপি সদস্য বাবুল গাজীর ছোট ভাইও অভিযোগ করে বলেন, তিনি নিজেও একজন জেলে হলেও কার্ড থাকা সত্ত্বেও কোনো সরকারি সহায়তা পান না। চালের জন্য গেলে তাকে জানানো হয়, তার নাম তালিকায় নেই।


একই গ্রামের আরেক জেলে মোঃ শাহ আলম খান বলেন, তাদের পরিবারে চারজন জেলে থাকলেও কেউ সরকারি চাল পান না। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে জেলে কার্ড করে দেওয়ার কথা বলে তার ছেলের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা নেওয়া হলেও এখনো কার্ড করে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।


সরেজমিনে গিয়ে স্থানীয় আরও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।


 ভুক্তভোগী সাফিয়া বেগম বলেন, ছোট একটি দোকান পরিচালনার পাশাপাশি রাতে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। তার স্বামীর জেলে কার্ড থাকা সত্ত্বেও সরকারি সহায়তা পান না। সহায়তার জন্য গেলে দুর্ব্যবহার করে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অনিয়মের বিষয়ে কথা বললে পরবর্তীতে হুমকির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।


অন্য ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি সহায়তা পেতে হলে অর্থ লেনদেন করতে হয় এবং অনিয়মের প্রতিবাদ করলে মারধরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।


তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বাবুল গাজী বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।


 অর্থ লেনদেনের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, কেউ প্রমাণ দিতে পারলে তিনি জরিমানা দিতে প্রস্তুত।


এ বিষয়ে ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল উল্লাহ জিহাদীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন অসহায় নারী এ বিষয়ে আমার কাছে এসেছিলেন। তবে অন্য কোনো জেলে সরাসরি অভিযোগ করেননি। ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


জেলেদের জন্য সরকারি সহায়তার চাল বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, যখন শতভাগ জেলের জন্য বরাদ্দ আসে, তখন সবাই সহায়তা পায়। আর বরাদ্দ কম এলে প্রকৃত জেলেদের মধ্যেই তা বিতরণ করা হয়।


এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা বলেন, প্রকৃত জেলেদের মাঝে সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে হবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ