শিরোনাম
চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

কালিগঞ্জ ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় বেপরোয়া সিন্ডিকেট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও )অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অজান্তে সহকারী প্রশাসনিক কর্মকর্তার মাসুম বিল্লাহর ছত্রছায়ায় একটি  সিন্ডিকেট গড়ে উঠেছে ওই অফিসে। সেখানে ঘুষ বাণিজ্য চলে সিন্ডিকেটের মাধ্যমে  এমনই অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মাছুম বিল্লাহ এক ভুক্তভোগীর কাছে উৎকোচ চাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন কাঁকশিয়ালী গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মীম ইসলাম (২৬)।

 ভুক্তভোগী অভিযোগকারী জানান , তার মাতা মোছাঃ নিলুফা ইসলামের কালিগঞ্জ উপজেলাধীন সাইহাটি মৌজায় (জে,এল নং-২০২), আরএস ৩০২ ও ৩০৩ নং খতিয়ানে মোট ১একর ২৫ শতক জমির মধ্যে ১১ শতক জমি রয়েছে। কিন্তু ওই জমি দীর্ঘদিন যাবত অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মোমরেজ আলী খার ছেলে মকবুল হোসেন খা এবং তার ছেলে মুজিবর রহমান ও মইনুর রহমান  জবরদখল করে রেখেছেন। জমি ফেরত পাওয়ার জন্য ন্যায় বিচারের আশায় গত ছয় মাস আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন মীম। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার অফিসের বাইরে থাকায় মীম অভিযোগটি জমা দেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহর নিকট। বিভিন্ন সময়ে লিখিত অভিযোগের বিষয়ে সহকারী প্রশাসনিক কর্মকর্তার কাছে খোঁজ খবর নিলে কোন সদুত্তর না দিয়ে তার কাছে কিছু উৎকোচ দাবি করতেন তিনি। মাছুম বিল্লাহকে উৎকোচ না দেওয়ায় গত ছয় মাসে লিখিত অভিযোগটি পৌঁছায়নি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ হয়তো তার প্রতিপক্ষ মকবুল হোসেন গংদের নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদের সাথে যোগসাজ  করে ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যেয়ে গত ৭ আগস্ট ওই অফিসের সিন্ডিকেটের কাছে নাজেহাল হয়েছেন মীম ইসলাম। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল অফিসে না থাকায় তিনি অভিযোগপত্রটি প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগমের নিকট জমা দেন। অভিযোগটি পড়ে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। কেন মাসুম বিল্লাহ এর বিরুদ্ধে ইউএনও স্যারের নিকট অভিযোগ লেখা হয়েছে তার কৈফিয়ত চান হোসনেয়ারা বেগম। এ সময় ওই অফিসের দপ্তরী বিশ্বনাথ সরকার অভিযোগটি নিয়ে তার মোবাইলে ছবি তুলে নেন এবং অভিযোগটি জমা নেয়া হবে না বলে ফিরিয়ে দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে গেলে তার কক্ষে থাকা একজন সরকারি কর্মকর্তাও অভিযোগকারী মীম ইসলামকে হুমকি দিয়ে বলেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করা হবে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ দ্বারা গড়ে ওঠা সিন্ডিকেট যে কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা অভিযোগ জমা দিতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মীম ইসলাম।

অভিযোগের বিষয়ে জানার জন্য সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

এব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কার্যালয়ে আসা জনসাধারণকে আমি সর্বদা আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। সহকারী প্রশাসনিক কর্মকর্তা দ্বারা হয়রানির অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও খবর




ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশের প্রধান হলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ