
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম-৭ আসন (রাঙ্গুনিয়াতে) ১১ দলীয় জোটের দাড়িপাল্লার প্রার্থী ডা. এটিএম রেজউল করিমের জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার জন্য হেলিকাপ্টার যোগে যান। ৩ ফেব্রুয়ারি সকালে চন্দনাইশের গাছবাড়ীয়া কলেজ মাঠ থেকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্য জোটের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার জন্য যান। জনসমাবেশে বক্তব্য শেষে বিকাল ৪ টায় পুনরায় হেলিকাপ্টার যোগে চন্দনাইশের গাছবাড়ীয়া কলেজ মাঠে ফিরে এসে চট্টগ্রাম-১৪ আসনে ছাতা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।



























