শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

কালভার্ট ড্রেনেজ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ,পৌর শহরের পানি নিস্কাশন বন্ধ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


, আমতলী, বরগুনা, প্রতিনিধি 

আমতলী পৌর শহরের পানি নিস্কাশনের কালভার্ট ও ড্রেনেজ  দখল করে বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন প্রভাবশালীরা। ফলে শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বসত বাড়ির জমানো পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। দ্রæত পৌর শহরের অর্ধলাখ মানুষকে রক্ষায় কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। 

জানাগেছে, ১৯৯৮ সালে আমতলী পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা থেকে পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা ছিল নাজুক। ২০০০ সালে পৌর শহরের পানি নিস্কাশনের জন্য বাঁধঘাট চৌরাস্তায় কালভার্ট, পৌরসভার লেকে কালভার্ট ও মিঠা বাজার এলাকার ড্রেনেজ নির্মাণ করা হয়। এগুলো দিয়ে মুল পৌর শহরের পানি নিস্কাশন হয়। ওই কালভার্ট ও ড্রেনেজ দখল করে প্রভাবশালীরা শতাধিক ব্যবস্থা প্রতিষ্ঠান ও বসতবাড়ী নির্মাণ করেছেন। ওই স্থাপনার নির্মাণ করায় কালভার্ট ও ড্রেনেজে ময়লা আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। এতে শহরের পানি নামছে না। ফলে পুরো বর্ষার মৌসুমে পৌর শহরের অধিকাংশ এলাকা পানি বন্দি হয়ে থাকে। তীব্র জলাবদ্ধতায় বাসাবাড়িতে মশা ও মাছির জন্ম হয় এবং পানি নষ্ট হয়ে পরিবেশ চরম আকার ধারন করে। মানুষের পচা দুর্গন্ধে বসবাস করতে হয়। দ্রæত কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। গত ২৫ বছরেও রাজনৈতিক প্রভাবে দখল মুক্ত হয়নি কালভার্ট ও ড্রেনেজ। অপর দিকে গত ২৭ বছর পৌরসভা কর্তৃপক্ষ অপরিকল্পিত যতগুলো ড্রেনেজ নির্মাণ করেছেন তা দিয়েও পানি নিস্কাশন হচ্ছে না। তাতে ময়লা আবর্জনায় ভরে ড্রেনেজ আটকে গেছে। 

রবিবার আমতলী পৌর শহরের চৌরাস্তা কালভার্ট ঘুরে দেখাগেছে, কালভার্ট দখল করে মামুন, জামাল প্যাদা, মনির প্যাদা ও হাসান মৃধাসহ শতাধিক ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছেন। ওই স্থাপনার খুটিতে কালভার্টের মুখ আটকে আছে। ওই খুটির সঙ্গে ময়লা আবর্জনা জমে কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে কালভার্ট দিয়ে পানি নিস্কাশন হচ্ছে না। অপর দিকে মিঠাবাজার ড্রেনেজের মুখ সচল থাকলেও পিছনের অংশ আটকে ব্যবসায়ী সোহেল মিয়া পাকাভবন নির্মাণ করেছেন। পৌরসভার লেকে কালভার্ট উচু হওয়ায় তা দিয়ে তেমন পানি নামছে না। পানি নিস্কাশন না হওয়ায় সবুজবাগ, কলেজ রোড, মিঠাবাজার, ওয়াবদা, ফেরিঘাট সড়ক, মাছ বাজার এলাকা ও খোন্তাকাটা চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে।  ওই পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। 

মিঠাবাজার এলাকার বাসিন্দা জসিম, সেলিম, সিদ্দিক ও ময়না বলেন, ব্যবসায়ী সোহেল মিয়া ড্রেনেজ দখল করে পাকা ভবন নির্মাণ করেছে। এতে ড্রেনেজ দিয়ে পানি না নামায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

সবুজবাগ এলাকার বাসিন্দা দীলিপ মাঝি, লালু মাঝি ও গোপাল মাঝি বলেন, পানি নিস্কাশন না হওয়ায় ১৫ পরিবার পানির মধ্যে বসবাস করছি। তারা আরো বলেন, পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা  ও মাছি জন্ম হয়ে পরিবেশ চরম আকার ধারন করছে।

একই এলাকার বাসিন্দা শাহ আলম, এসকান্দার, আশরাফ, জসিম মৃধা ও অসিম মৃধা বলেন, অর্ধ শতাধিক পরিবার পানি বন্দি অবস্থায় আছি। কালভার্ট দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি পঁচা গন্ধে এলাকায় বসবাস করা খুবই কষ্ট। তারা আরো বলেন, পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

খোন্তাকাটা এলাকার বাসিন্দা ইদ্রিস আলী, সোহেল মল্লিক, ইউসুফ আলী ও রেজাউল করিম বলেন,  ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ৪০ টি পরিবার পানি বন্দি অবস্থায় আর্ছি। বাসা-বাড়ী থেকে নামতে পারিনা। তারপর পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরছে। ঘরে বসবাস করা কঠিন। দ্রæত পানি নিস্কাশনের দাবী জানান তারা। 

ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ড্রেনেজের ওপর পাকা ভবন নির্মাণ করেনি। তবে ড্রেনেজের ওপর খুটি দিয়ে রান্নাঘর নির্মাণ করেছি। 

আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, লোক পাঠিয়ে কালভার্ট ও ডেনেজের মুখের ময়লা-আবর্জনা পরিস্কার করে পানি নিস্কাশন ব্যবস্থা সচল করে দেয়া হবে। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, দ্রæত কালভার্ট ও ড্রেনেজগুলো দখল মুক্ত করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।


আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা