
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ সবুর খান এর রুহের মাগফেরাত কামনায় কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মালিক সমিতির কার্যালয়ে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হাজী মজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন খান, সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শরীফ হোসেন সহ সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন সহ প্রমুখ্য।



































