শিরোনাম
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

কারাগারে কেমন কাটছে ভিআইপিদের ঈদ? কী খেলেন তারা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩১ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ৩১ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আওয়ামী লীগের আমলের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও সরকারি শীর্ষ কর্মকর্তা। কয়েক মাস আগেও যাদের আঙুলের ইশারায় যাতে-তাকে ধরে জেলে পুরে দেওয়া হতো, আজ তাদেরই দিন কাটছে চার দেয়ালের মাঝে। ক্ষমতা যে চিরস্থায়ী নয়, তারা বোধহয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।


গত বছরের এই দিনে কারাবন্দি ওইসব ভিআইপিদের বাড়িভর্তি মানুষ ছিল। কেউ আসতেন ঈদ সেলামি দিতে, কেউ বা নিতে। কেউ আবার আসতেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।


অথচ বছর না ঘুরতেই আজ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মহা প্রতাপশালী সেসব ভিআইপিরা কারাগারে আসামি হিসেবে ঈদ পালন করছেন। কেমন কাটছে তাদের ঈদ? আজ কী কী সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা। ঈদ উৎসবের এই দিনে তারা খেলেনই বা কী?


এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘ঈদ উপলক্ষে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়েছে। ঈদের পরদিন বাসা থেকে রান্না করা খাবারও দিতে পারবে। এছাড়া পরিবারের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক কয়েদি পাঁচ মিনিট করে কথা বলতে পারবেন। ভিভিশন পাওয়া বা সাধারণ কয়েদি সবার জন্য একই ব্যবস্থা রয়েছে।’


তিনি জানান, ‘বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের জন্য রিসিভশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য ড্রিংস, চকলেট ও চিপসের ব্যবস্থা করা হয়েছে।’


সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ ঢাকা টাইমসকে বলেন, ‘ঈদ উপলক্ষে বন্দিদের পরিবার ও স্বজনদের সঙ্গে তিন দিনে একবার সাক্ষাৎ ও পাঁচ মিনিট করে মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। তবে ডিভিশন প্রাপ্তদের কথা বলার ক্ষেত্রে কারা অধিদপ্তর অনেক সতর্ক আছে। তারা যে নম্বরটিতে কথা বলতে চাচ্ছে, সেটি যাচাইয়ের মাধ্যমে কথা বলতে দেওয়া হচ্ছে।’


ভিআইপি বন্দিদের খাবারের বিষয়ে মো. জান্নাত-উল ফরহাদ জানান, ‘ঈদের দিন সকালে ভিআইপি বন্দিদের পায়েশ ও মুড়ি দেওয়া হয়েছে। দুপুরে পোলাও এবং গরুর মাংস খাওয়ানো হয়েছে। যারা গরু খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আছে সালাদ, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয়র ব্যবস্থাও।


তিনি আরও জানান, ঈদের দিন কারাগারে সাধারণ বন্দি, ডিভিশনপ্রাপ্ত ও ফাঁসির আসামিদের জন্য আলাদা জামাত অনুষ্ঠিত হয়েছে।


আছে সাংস্কৃতিক অনুষ্ঠানও


ঈদ উৎসবে কারাবন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় কারারক্ষী ব্যারাকে কর্মকর্তা-কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর কারাগারের স্টাফদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


কোন কারাগারে কাটছে কোন ভিআইপির ঈদ


কারা অধিদপ্তর ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে জানা গেছে, কাশিমপুর কারাগারে আছেন ৬১ জন ডিভিশনপ্রাপ্ত কয়েদি। তাদের মধ্যে আছেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, বি এম ফজলে করিম চৌধুরী, এম এ মালেক, আব্দুর রহমান বদি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন, সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাংবাদিক মোজ্জাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও দেশ টিভির এমডি আরিফ হোসেনসহ অনেকে।


কাশিমপুর কারাগারে নারীদের ভবনে আছেন- সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক এমপি মাসুদা সিদ্দীক রোজী ও সাংবাদিক ফারজানা রুপা।


ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন— সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক এমপি সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অনেকে।


কারা অধিদপ্তরের সবশেষ হিসাব অনুযায়ী, দেশের কারাগারগুলোতে ৪২ হাজার ৪৫০ জন ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি আছেন মোট ৬০ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ বন্দি ৫৮ হাজার ৮৯০ ও নারী রয়েছেন ২ হাজার ২৪ জন। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুরে চারটি কারাগারে ৬২ জনসহ ঢাকা বিভাগের অন্যান্য কারাগার মিলিয়ে মোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।


আরও খবর




গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া