শিরোনাম
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

খানসামায় বিষমুক্ত সবজি চাষে সফলতার মুখ দেখেছেন কৃষক নুরুল

প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image






আলমগীর হোসেন 


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:



দিনাজপুরের খানসামা উপজেলায় বিষমুক্ত সবজি চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের উদ্যোগী কৃষক নুরুল ইসলাম। 



উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘পার্টনার’ প্রকল্পের প্রশিক্ষণ ও সহায়তায় তিনি জৈব পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করে লাভবান হয়েছেন।



সবজি উৎপাদনে খানসামা একটি সমৃদ্ধ উপজেলা। এখানে করলা, পটল, চিচিঙ্গা, লাউ, ঝিঙ্গা, চালকুমড়াসহ প্রায় ২ হাজার ৬২৫ হেক্টর জমিতে নানা রকম সবজি আবাদ হয়ে থাকে। কৃষকদের উন্নত প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতি নিশ্চিত করতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের মাধ্যমে গঠিত ২৫টি কৃষক গ্রুপে দেওয়া হচ্ছে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক প্রশিক্ষণ।



২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুম থেকে এই প্রকল্পের অধীনে বায়োপেস্টিসাইড প্রদর্শনী চালু হয়। এরই অংশ হিসেবে কৃষক নুরুল ইসলাম চিচিঙ্গা চাষে বায়োপেস্টিসাইড, ফেরোমন ট্র্যাপ ও আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদনে সফলতা অর্জন করেন। তাঁর উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।



সোমবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিনে  উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ওই কৃষকের চিচিঙ্গা ক্ষেতে গিয়ে দেখা যায়, পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক নুরুল ইসলাম। পরিপক্ব চিচিঙ্গা বিক্রির জন্য ক্ষেত থেকে সংগ্রহ করছেন তিনি। 



কৃষক নুরুল ইসলাম বলেন, "আমি ২০ শতাংশ জমিতে জৈব পদ্ধতিতে চিচিঙ্গা আবাদ করেছি। পার্টনার প্রকল্পের প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে আমি ভালো ফলন পেয়েছি এবং গত এক বছরে প্রায় এক লাখ টাকা আয় করেছি। এখন অনেকেই আমার দেখাদেখি বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হচ্ছেন।"



এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, "আমরা উপজেলার কৃষকদের পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত কৃষি পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে কাজ করছি। পার্টনার প্রকল্পের আওতায় জৈববালাইনাশক, ফেরোমন ট্র্যাপ ও আঠালো ফাঁদের ব্যবহার জনপ্রিয় হচ্ছে। কৃষক নুরুল ইসলাম এখন খানসামায় বিষমুক্ত সবজি চাষের রোল মডেল হয়ে উঠেছেন।"



নুরুল ইসলামের এই সফলতা এখন উপজেলার অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। তিনি বর্তমানে খানসামা উপজেলায় নিরাপদ সবজি উৎপাদনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।



আরও খবর




মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার