শিরোনাম
আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শিকদারই হচ্ছেন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ আব্দুল ওয়াদুদ : কোম্পানীগঞ্জ  বিএনপি’র সভাপতি কি নুরুল আলম সিকদারই হচ্ছেন? বর্তমানে এমন জল্পনা-কল্পনা চলছে রাজনীতির মাঠে। আলোচনার ঝড় যেন থামছেই না কোথাও। দলীয় নেতা-কর্মীদের মুখে মুখে একটি দাবি-সিকদারকে এবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি দেখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীরা ওই দাবি জানিয়ে লেখালেখিও করছেন। কারণ; রাজনীতিতে এখনো মাঠ কাঁপাচ্ছেন আলোচিত ওই নেতা। অনেকেই বলছেন-নিন্দুকেরা যাই বলুক, উপজেলা বিএনপি’র অভিভাবক এই নেতাই হচ্ছেন। দীর্ঘ ৩৭ বছরের রাজনীতিতে মেধা, শ্রম, ত্যাগ, অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় তাঁর অবস্থান তুঙ্গে। সুতরাং তাঁর বিকল্প এখানে অন্য কেউ নেই। এমনটাই উপজেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থক এবং হাট- বাজারের সাধারণ লোকজন মন্তব্য করছেন।


স্থানীয় দলীয় সূত্রে জানাগেছে, নুরুল আলম সিকদার বর্তমানে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য। এরআগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র  আহবায়ক ছিলেন। গুঞ্জন রয়েছে কিছু দিনের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা হতে পারে। এতে পদ-পদবী পেতে আগ্রহীরা জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিচ্ছেন। সহানুভুতি কামনা করছেন। সিকদার এক সময় ছাত্র জীবনে তুখোড় প্রভাবশালী ছাত্র নেতা ছিলেন। বসুরহাট সরকারি মুজিব কলেজ শাখার ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ফল স্বরুপ সরাসরি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন দুইবার। এরপর সাধারণ সম্পাদকও ছিলেন পর পর দুইবার।


অপরদিকে, অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন তিনি। বিগত ১৭ বছরে অর্ধশত মামলার আসামী হয়েছেন। জেলও খেটেছেন। এখনো ওই মামলা গুলোর কারণে আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করতে হয় তাকে। এছাড়াও অন্তত দশবার হামলারও শিকার হয়েছেন। মৃত্যুর মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। হাসপাতালে অনেকদিন চিকিৎসা নিতে হয়েছিল। তবুও দলীয় নেতা-কর্মীদের দোয়ায় সুস্থ হয়ে রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতেই তিনি নেতৃত্ব দিয়েছেন বরাবরই। ফ্যাসিস্ট আ’লীগ সরকার পতনের পর এখনো মাঠে-ময়দানে আছেন ত্যাগী এই সিকদার।  তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে পরিচিত।


বসুরহাটের সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান বলেন, নুরুল আলম সিকদার অনেক বার হামলা-মামলার শিকার হয়েছেন। এরপরেও তাঁকে রাজনীতি থেকে কেউ আলাদা করতে পারেননি। এজন্য দলের জেলা আহবায়ক কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন। দলের বিশ^স্থ এবং মৃত্যুঞ্জয়ী এই নেতাকে এবার উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে আমরা দেখতে চাই। কারণ; তাঁর হাতে উপজেলা বিএনপি নিরাপদ থাকবে। তিনি দায়িত্ব পেলে দল আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উপজেলা বিএনপি’র সাবেক নেতা জামাল উদ্দিন বলেন, সিকদার উপজেলা বিএনপি’র সভাপতি হলে দলের অবস্থান আগের তুলনায় মজবুত হবে। ফ্যাসিস্টরা দলে ঢুকতে পারবেনা। জেলা ও কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে সুনজর দেওয়া জরুরী।


নুরুল আলম শিকদার বহুল প্রচারিত দৈনিক ‘আলোকিত  সকাল 'পত্রিকার এই প্রতিনিধিকে বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার সৈনিক হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করছি। আমি উপজেলা নেতৃবৃন্দের পাশে যে কোন পরিস্থিতে আগেও ছিলাম, সামনেও থাকবো। মুছাপুর ইউপি চেয়ারম্যান থাকাকালীন আমি কারও ক্ষতি করিনি; বরং অসহায় মানুষদের কল্যাণে কাজ করেছি। মহান আল্লাহর দয়ায় উপজেলা বিএনপি’র সভাপতি হলে দলকে অবশ্যই আরো সুসংগঠিত এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলেমিশে কাজ করবো।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট