শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

লালমোহনে ১০ হাজার ২৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ! বাম্পার ফলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা): 

বিস্তীর্ণ মাঠ সেজেছে সোনালী রূপে। এখন চারদিকে কেবল সোনালী রঙের সমারোহ। বর্তমানে ভোলার লালমোহন উপজেলার বোরো ধান চাষিদের তিলে তিলে গড়া স্বপ্ন এখন এভাবেই সোনালী রঙে মাঠের পর মাঠজুড়ে দুলছে। এ ধানকে ঘিরে আশায় বুক বেঁধে আছেন উপজেলার কৃষকরা। আর মাত্র ১০ থেকে ১৫ দিনের ভেতরই কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটা শেষ করবেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ২৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যার মধ্যে উফশী জাতের ব্রি ধান- ৬৭, ব্রি ধান-৭৪, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৯, ব্রি ধান-১০০, ব্রি ধান-১০১, ব্রি ধান-১০২ এবং ব্রি ধান-১০৪ আবাদ করেছেন কৃষকরা। এ ছাড়াও দূর্বার, এসএল-৮, এসিআই-১ সহ আরও কয়েকটি জাতের হাইব্রিড জাতের ধানেরও আবাদ হয়েছে এই উপজেলায়। এ বছর কৃষকদের আবাদকৃত জমি থেকে অন্তত ৬৬ হাজার ৫৬০ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতি মণ ধান ১ হাজার টাকা মূল্যে বর্তমান বাজারে সর্বমোট ১৬৬ কোটি ৪০ লাখ টাকায় বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় এই উপজেলার চাষিরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন। আগামী ১০ থেকে ১৫ দিনের ভেতরই কৃষকরা এসব জমির ধান সংগ্রহ শেষ করতে পারবেন।

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজছকিনা এলাকার চাষি মো. আসাদুজ্জামান খান বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ মৌসুমে ২৫০ শতাংশ জমিতে হাইব্রিড জাতের ব্রি ধান-১০১ চাষ করেছি। মৌসুমের শুরুতে পর্যাপ্ত সেচের পানির সংকট থাকায় ধান আবাদে কিছুটা ব্যাঘ পেতে হয়েছে। তবে কিছুদিনের মধ্যে সেই সমস্যা কাটিয়ে সুন্দরভাবেই ধানের আবাদ করেছি। বর্তমানে জমিতে আশানূরূপ ফলন রয়েছে। জমির সব ফসল কর্তন শেষে ভালো লাভবান হতে পারবো বলে আশা করছি।

মো. মাকসুদুর রহমান নামে ওই এলাকার আরেক চাষি জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই আমন এবং বোরো মৌসুমে ধানের চাষ করে আসছি। চলতি বোরো মৌসুমে প্রায় ৬৬ শতাংশ জমিতে উফশী জাতের ব্রি ধান-৭৪ চাষ করেছি। জমি প্রস্তুত, শ্রমিক ও কীটনাশকসহ ধান কাটা শেষ করা পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকার মতো খরচ হবে। বর্তমানে জমিতে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন রয়েছে। সব ধান কাটা শেষে ৫০ থেকে ৫৫ হাজার টাকার ধান বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।  

উপজেলার চরভূতা ইউনিয়নের কর্তারকাচারি সংলগ্ন এলাকার মো. ইসমাইল হোসেন নামে এক চাষি বলেন, আমি এ বছর ৩৩ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছি। এতে আমার ব্যয় প্রায় ১৩ হাজার টাকার মতো। আশা করছি এই ৩৩ শতাংশ জমিতে অন্তত ২৮মন ধান হবে। ওই ধান প্রতি মণ অন্তত ১ হাজার টাকা করে বাজারে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন জানান, ধান চাষি কৃষকরা মৌসুমের শুরুর দিকে সেচের পানির সংকটে পড়লেও পরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা ভালোভাবেই বোরোর আবাদ সম্পন্ন করেছেন। প্রাকৃতিক তেমন কোনো দুর্যোগ না থাকায় এবং আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় এই উপজেলার বোরো ধান চাষিদের ফলন অনেক ভালো হয়েছে। তবে মাঝে মধ্যে কিছু কিছু ধান ক্ষেতে ক্ষতিকর পোকা-মাকড় আক্রমণ করলেও মাঠ পর্যায়ে গিয়ে আমাদের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলে এই মৌসুমে কৃষকরা তাদের ধানের কাঙ্ক্ষিত ফলন পাবেন। আমরা সব সময় কৃষকদের পাশে আছি। এছাড়া কৃষকরা যেন কোনো ফসল উৎপাদন করতে গিয়ে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেও আমরা নিয়মিত নজর রাখছি।


আরও খবর




তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার