
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজীদ রায়হান শাহিন, ১নং সাংগঠনিক সম্পাদক এজেড মিজান এবং ২ নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম নির্বাচিত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) নজিপুর পাবলিক মাঠে ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।





























