শিরোনাম
চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

মাওলানা রইসের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি :


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী সভাপতিত্ব করেন। মাষ্টার আবুল হোসাইন ও সৈয়দ মুহাম্মদ আবু আজমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীর অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, পীরজাদা আবদুল করিম কুতুবী, এম সোলাইমান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, মুফতি কামাল উদ্দীন আজহারী, আল্লামা আনিসুজ্জামান আলকাদেরী, পীর শাহেদুর রহমান হাশেমী, অধ্যাপক সাইফুদ্দিন খালেদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবদুর রহিম, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, মাওলানা নুরুল মোস্তফা হেজাজী, অধ্যক্ষ জসিম উদ্দীন তৈয়্যবী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ হেলাল উদ্দীন, অধ্যক্ষ ইব্রাহিম আখতারী, ফজলুল করিম তালুকদার, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা ইউনুস তৈয়্যবী, এমএ সবুর, অ্যাডভোকেট মোখতার আহমদ ছিদ্দিকী, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম,মাওলানা মঈনুদ্দীন চৌধুরী হালিম, জসিম উদ্দীন, মাওলানা আবু সালেহ জঙ্গী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, আবদুল করিম তারেক, এনামুল হক ছিদ্দীকী, মীর আবদুর রহিম মুনিরী, মাওলানা আবদুন্নবী, মাওলানা গিয়াস উদ্দীন নিজামী, নাছির উদ্দীন মাহমুদ, মাওলানা ওয়াহেদ মুরাদ, অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যক্ষ হাফেজ আহমদ, মুহাম্মদ আলী হোসাইন, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা এনাম রেজা, মাওলানা মঈন উদ্দীন কাদেরী, এইচ এম শহীদুল্লাহ, আবু ছাদেক টিপু, ইব্রাহিম খলিল, জি. এম শাহাদত হোসাইন, নিজামুল করিম সুজন, মুফতি কাজী শাকের, এমরানুল ইসলাম, হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, মামুন উদ্দিন ছিদ্দিকী, মুনিরুল ইসলাম, মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী, মোহাম্মদ আনোয়ার হোসাইন, শাহেদুল আলম, ফরিদুল ইসলাম চৌধুরী, নূর রায়হান চৌধুরী, মো: ওসমান, ওমর ফারুখ, মো: সাজিদ, ওবাইদুল্লাহ সহ আহলে সুন্নাত ওয়াল জমাআতের পীর-মাশায়েখ ওলামায়ে কেরাম। 


আল্লামা আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয় নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয় নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। খুনীরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ ও সোমবার সর্বাত্মক অবরোধ এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। 


মুফতি অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন। 


আল্লামা জুবাইর বলেন, মাওলানা রইস উদ্দিন একজন ইমাম ও খতিব। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত সুন্নী জনতা রাজপথ ছাড়বে না। বক্তারা বলেন, আমরা রইস হত্যার বিচার দাবিতে আন্দোলন করছি। অন্যদিকে সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মানবিক করিডোরের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে করিডোর দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। একইভাবে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশ আমরা প্রত্যাখ্যান করছি। দেশে ইসলাম বিরোধী যেকোন সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না। আলেম-ওলামা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের সমন্বয়ে নতুন নারী বিষয়ক সংস্কার কমিশন করতে হবে। 


সমাবেশে আহলে সুন্নাত ঘোষিত আগামীকাল (৪ মে রবিবার) ‘মার্চ টু গাজীপুর’ ও ছাত্রসেনা ঘোষিত ৫ মে সোমবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। পরে হাজার হাজার জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সমাপ্ত হয়।


আরও খবর




চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান