
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার(২রা এপ্রিল)সকাল সাড়ে এগারোটার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত উপজেলার ১৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সজিব রহমান,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন,সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভঙ্কর দেবনাথ,ব্যাংকার প্রদীপ দেবনাথ,রাজীব দেবনাথ,জামাল মিয়া প্রমুখ।





























