
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ফাহিম নামে ১৭ বছরের কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে পরিবার পক্ষ থেকে অভিযোগ উঠেছে। ইসমাইল হোসেন ফাহিম বেলঘর গ্রামের আবুল খায়ের পান্না বেগম দম্পতির পুত্র।
সে অসচ্ছল হওয়ায় একই গ্রামে নানার বাড়ি বাদাম ব্যাপারি মোবারক হোসেনের বাড়িতে থাকতো। এবং নানার সাথে বাদাম বিক্রি সহ বিভিন্ন কাজ করতো।
জানা যায় গতরাতে উচ্চ বিদ্যালয় সংলগ্ন শিউলি আক্তারের দোকানে টিভি দেখাকে কেন্দ্র করে ফাহিমের সাথে সম্রাট নামে এক যুবকের ঝগড়া বাদে।
ফাহিমের আম্মা, নানা ও খালা অভিযোগ করে বলেন,একই গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র সম্রাট (২৫) ও তার সাথে অজ্ঞাত আরো কয়েকজন মিলে তাকে হত্যা করে তাদের ঘরে ঝুলিয়ে রাখে।
ফাহিমের আম্মা দাবি সরকারের কাছে দাবি করেন আমার সন্তানেকে সম্রাট ও তার লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে আমি তার ও তার সাথে থাকা হত্যাকারীদের
ফাঁসি দাবি করছি।
নাঙ্গলকোট থানার তদন্ত কর্মকর্তা এস আই নাসিম বলেন আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করেছি মেডিকেল রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।





























