
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অবৈধভাবে পরিচালিত ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে সদর উপজেলার সস্তাপুর এলাকায় অবস্থিত রিমি ডাইং নামক একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি কারখানার বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণে জড়িত ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





























