শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

নির্বাচিত পার্লামেন্টেই সংবিধান সংশোধন সম্ভব—অটল বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সংবিধান সংশোধন প্রশ্নে আগের অবস্থানেই অনড় রয়েছে বিএনপি। দলটি স্পষ্ট করে জানিয়েছে, কেবলমাত্র একটি নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার দিনভর বৈঠকে এই বার্তা দিয়েছে বিএনপি।


বৈঠকটি হয় সংসদ ভবনের এলডি হলে। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত চলে আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।



কমিশনের পক্ষে বৈঠকে ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও মনির হায়দার।


বিএনপি বৈঠকে জানায়, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত পার্লামেন্ট। দলটি বলে, এই অবস্থান থেকে তারা একচুলও সরবে না।


বৈঠকে সংবিধানের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা হয়। প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার এবং আইন বিভাগ নিয়ে মতবিনিময় হয়। এসব বিষয়ে বিএনপি ও কমিশনের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে।


বিএনপি বলেছে, যেসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেগুলো দলীয় ফোরামে আলোচনা করে পরে জানানো হবে।


বিএনপি ৭০ অনুচ্ছেদ নিয়ে নিজেদের মত তুলে ধরে। দলটি বলেছে, এই অনুচ্ছেদ পুরোপুরি উন্মুক্ত করলে সরকার পরিচালনায় স্থিতিশীলতা থাকবে না। তারা চায়, সংসদ সদস্যরা অর্থ বিল, সংবিধান সংশোধন, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে ও ভোট দিতে পারেন।


গণভোট নিয়ে বিএনপি বলেছে, সব ধরনের সংবিধান সংশোধনীতে গণভোট বাধ্যতামূলক করা যাবে না। কিছু নির্দিষ্ট বিষয়ে—যেমন সংবিধানের প্রস্তাবনা বা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদ—গণভোট হতে পারে। কিন্তু প্রতিটি সংশোধনীতে গণভোটের বিধান দিলে সমস্যা হবে।


জাতীয় সাংবিধানিক কাউন্সিল (NCC) নিয়েও আপত্তি জানায় বিএনপি। তারা বলেছে, এটি কার্যকর হলে নির্বাহী বিভাগ ও আইনসভা দুর্বল হয়ে যেতে পারে। এই ধরনের কাঠামো দেশে আগে কখনও ছিল না। তাই হঠাৎ করে এটি চালু করাও সঠিক হবে না।


ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি। তারা বলেছে, দলটি ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের পক্ষে নয়। বিএনপি চায়, ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে মূলনীতি যুক্ত হয়েছে, তা বহাল থাকুক। সেখানে আছে—আল্লাহর ওপর আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এই মূলনীতিগুলোই বিএনপি চায়।


তারা বলেছে, কমিশনের রিপোর্টে বিএনপির অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংক্ষিপ্ত ‘হ্যাঁ/না’ উত্তরের মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে দলটির প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি।


বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও বিএনপি তাদের অবস্থান জানায়। তারা বলে, সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদ সংশোধন না করে বিচার বিভাগের জন্য নতুন কোনো পদক্ষেপ নিলে তা অসাংবিধানিক হবে।


বিএনপি জানিয়েছে, কমিশনের রিপোর্টে থাকা ১৩১টি প্রস্তাবের মধ্যে তারা ২৫টি প্রস্তাবে একমত। আরও ২৫টির সঙ্গে আংশিক একমত। বাকিগুলোর বিষয়ে তারা দ্বিমত পোষণ করে।


বিএনপি আরও বলেছে, তারা সংস্কারের বিরুদ্ধে নয়। বরং বাংলাদেশে সবচেয়ে বেশি সংস্কার তারাই করেছে। মাল্টি পার্টি গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতি দমন কমিশন, ভ্যাট ব্যবস্থা, পোশাক শিল্প, প্রবাসী কর্মসংস্থান, গ্রাম সরকার—এসব বিএনপি-ই চালু করেছে।


বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। তবে সংস্কার যেন এত দীর্ঘ না হয়, যাতে জনগণের আশা নিস্তেজ হয়ে পড়ে।


সংলাপে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, বাংলাদেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। ভবিষ্যতে যেন এমন না হয়, সেই চেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা।


বিএনপি ও কমিশনের মধ্যে পরবর্তী বৈঠক হবে আগামী রোববার (২১ এপ্রিল)। সেদিন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সংবিধান নিয়ে চলমান এই আলোচনা প্রক্রিয়াকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নিতে চায় দলটি। এজন্য তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও অটল।


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া