শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

নির্বাচনে জিততে মানুষের মন জয় করুন, নেতাকর্মীদের তারেক রহমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙক্ষীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে তাদের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন।’



মঙ্গলবার (২০ আগস্ট) লন্ডন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেছেন তারেক রহমান।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা।


তারেক রহমান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙিক্ষত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙিক্ষত রাষ্ট্র সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। 


বাংলাদেশের পক্ষের শক্তির কাছে আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না। কেউ দুর্বলের ওপর আঘাত হানবেন না। কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না। প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙিক্ষত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই।  



তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ, মাহফুজুর রহমান মুগ্ধ, কলেজ ছাত্র ওয়াসিম আকরাম, মাদরাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন, স্কুল ছাত্র রিফাত হোসেন, ৬০ বছর বয়েসী একজন মা মায়া ইসলাম, ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ, কিশোরী ছাত্রী নাঈমা সুলতানা, কুমিল্লার আইনজীবী আবুল কালাম, চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন, নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ, বরগুনার ওষুধ কোম্পানির সেলস ম্যান আল আমিনের মতো বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।


পাবনার গাড়িচালক আরাফাত হোসেন,  মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম, দোকান কর্মচারী আতিকুল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিমের মতো অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে। শত শত মানুষ চোখ হারিয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন। অসংখ্য প্রাণের বিনিময়ে ৫ আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতন্ত্রকামী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনা পতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অবর্ননীয় দুর্দশা নেমে এসেছে সেইসব বীর সন্তানদের ঘরে স্বাধীনতার স্বাদের ছোঁয়া লাগেনি।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন/ তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন। এ ধরণের উদ্যোগ গণঅভ্যুত্থানের চেতনা আরও শানিত করবে বলেও আমার বিশ্বাস। তিনি প্রতি বছর ৫ আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনের একটি বিশেষ দিবস হিসেবে সাড়ম্বরে পালন করার বিষয়টিও  বিবেচনা করা দরকার বলেও উল্লেখ করেন। 


তারেক রহমান বলেন,  ২০১৮ সালেও  সারাদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। সেই সময় আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিল। গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদের নির্মমভাবে দমন করেছিল। এমনকি জালিম হাসিনা সেই সময় আহতদের চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি। সুতরাং, দেরিতে হলেও ২০১৮ সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি। আমি বিশ্বাস  করি  তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙক্ষা  উপেক্ষা করে/কখনোই একটি রাষ্ট্র ও সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না।


শেখ হাসিনার পতনের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন। দেশে যখন মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণআন্দোলনে শামিল থেকেছেন। প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোনো কোনো প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে, হচ্ছে। তিনি ছাত্র-জনতার কাঙিক্ষত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে  সাধ্যমতো প্রবাসীদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।


আরও খবর




ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা