শিরোনাম
আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

অবহেলায় জীর্ণ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমানী স্টেডিয়াম

প্রকাশিত:বুধবার ২০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ২০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে অবস্থিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর নামে নির্মিত ওসমানী পৌর স্টেডিয়াম অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে। ভাঙনের উপক্রম গ্যালারি, নেই প্যাভিলিয়ন, পোশাক পরিবর্তনের কক্ষ ও ওয়াশরুম। ঝড়-বৃষ্টিতে খেলোয়াড় ও দর্শকদের আশ্রয় নিতে হয় বাইরের দোকানে। ১৯৬৫ সালে নারায়ণগঞ্জ পৌরসভা আট একর ছাপ্পান্ন শতাংশ জায়গাজুড়ে মাঠ প্রতিষ্ঠা করে। স্বাধীনতার পর সেটিকে স্টেডিয়াম ঘোষণা করা হয়। ১৯৭৩ সালে পৌরসভার উদ্যোগে প্যাভিলিয়ন, ১৯৭৮ সালে শহর উন্নয়ন কমিটির উদ্যোগে গ্যালারি নির্মিত হয়; যা উদ্বোধন করেন তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৮৬ সালে জেলা ক্রীড়া সংস্থার অধীনে হস্তান্তরের পর এর নামকরণ হয় আতাউল গণি ওসমানীর নামে।

কোচ মাহমুদ হোসেন সুজন অভিযোগ করেন, ক্রীড়া সংস্থা মাঠ ভাড়া দেয় গার্মেন্টস কর্মীদের কাছে। এতে মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

কোচ দোলন বলেন, জায়গা দখল করে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হলেও তা অসম্পূর্ণ থেকে গেছে এবং বর্তমানে মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। 

ফুটবলার রাব্বি ভূঁইয়া জানান, ঝড়-তুফানে আশ্রয়ের জায়গা না থাকায় অবিলম্বে প্যাভিলিয়ন নির্মাণ প্রয়োজন।

একসময় শুকতারা, মহসীন, ডিএসএইচ, বাওয়া জুট মিলস, ডকইয়ার্ড, লক্ষ্মী নারায়ণ কটন মিলসসহ বিভিন্ন ক্লাব এ মাঠে ফুটবল লীগ খেলতো। 

শেখ আসলাম, বাদল রায়, মহসিন, সাব্বিরসহ জাতীয় তারকা ও বিদেশি খেলোয়াড়রা অংশ নিয়েছেন এখানে। এখানেই বেড়ে উঠেছেন আশরাফউদ্দিন চুন্নু, সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্নাসহ অনেক জাতীয় ফুটবলার।

ডিএফএ জেলা সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার সহিদ হোসেন স্বপন বলেন, আগে মানুষ টিকিট কেটে খেলা দেখতে আসতো, অথচ এখন মাঠটি পরিত্যক্ত। 

জেলা বিএনপি নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব নাদিম হাসান মিঠু অভিযোগ করেন, সংস্কারের বরাদ্দ অন্য জেলায় চলে গেছে। 

বাংলার ম্যারাডোনা খ্যাত সম্রাট হোসেন এমিলিও বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মতো জেলায় এমন স্টেডিয়াম অযোগ্য। ইনডোর স্টেডিয়ামের কাজ শেষ করতে টেন্ডার হয়েছে। মাঠের চারপাশে বাউন্ডারি ও নতুন গ্যালারি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ অর্থবছরে সম্ভব না হলে পরের অর্থবছরে করা হবে। ইনডোর স্টেডিয়ামে মাদকসেবীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর




ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি