
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
সাধারণ ভোটারদের ভয় ভিত্তি প্রদর্শন এবং ব্যানার ফ্যাস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়তে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড মজিদের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, প্রবীণ জামায়াত নেতা সাবেক উপজেলা আমির ডা. আবু ওবায়দা, নজিপুর পৌর আমির মোফাস্সেল হক। আরও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ,শামিম চৌধুরী, মারুফ হোসেনসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ প্রমূখ। পত্নীতলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও সমর্থকগণরা।
উল্লেখ্য জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইন্জিনিয়ার এনামুল হকের ব্যানার ফেসটুন ছিড়ে ফেলা এবং জামায়াতের কর্মী সমর্থদের চিরকুট লিখে হুমকি ভয়ভীতি প্রদর্শন করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন জামাতের নেতাকর্মী ও সমর্থকরা।




























