শিরোনাম
দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

অতি বর্ষণে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

প্রকাশিত:রবিবার ১৩ জুলাই ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরায় বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সরবরাহ কিছুটা থাকলেও কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ।

সরেজমিনে রবিবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার কদমতলা বাজার ও সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যার দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। এছাড়া বেগুন ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা, আলু ২৫ টাকা, দেশী ওল ১৩০ টাকা, দেশী মাদ্রাজ ওল ১০০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচা কলা ৫৫ টাকা, গাজর ১৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ থেকে ৫৫ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখি ৬০ থেকে ৬৫ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, পল্লা ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, কেওড়া ৪০ টাকা এবং উচ্ছে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লেবু একপিস ৩ টাকা, পুইশাক এক আটি ২৫ টাকা, লাল শাক এক আটি ২০ টাকা, এবং ৪০/৪৫ টাকা দামের খিরাই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এক সপ্তাহ আগে এসব সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হয়েছে।

তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন প্রকারভেদে ৮০ টাকা থেকে ১১০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মশলা জাতীয় পণ্য। ফলে মসলায় স্বস্তি থাকলে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে সবজির দাম। বাজারে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের সাধারণ ক্রেতারা।

সুলতানপুর বড়বাজারে সবজি কিনতে আসা মধুমোল্লারডাঙ্গী এলাকার মনিরুজ্জামান জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন আমাদের মত সাধারণ ক্রেতারা। বৃষ্টির অজুহাতে সরবরাহ কমিয়ে পরিকল্পিতভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কদমতলা বাজারে সবজি কিনতে আসা কাশেমপুর গ্রামের দবির উদ্দীন সরদার, লাবসার ফরিদা বেগম জানান, আগের সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হতো। হঠাৎ করে বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুন। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে কিনা কর্তৃপক্ষের তদারকি করা ভালো।

সবজির আড়ৎদার মিয়ারাজ হোসেন জানান, প্রায় ১৫ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার বহু অঞ্চলের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম আগের চেয়ে কেজিতে ১০/১৫ টাকা বেড়েছে।

কদমতলা বাজারের খুচরা সবজি ব্যবসায়ি ইলিয়াস হোসেন জানান, এতো বর্ষা হলে বাজারে সবজি আসবে কোথা থেকে। সবজি না থাকলে দাম তো বাড়বেই। পাইকারি বাজার থেকে যে দামে কিনতে পারছি তেমন বিক্রি করছি।

পাইকারি সবজি বিক্রেতা আইয়ুব আলী জানান, টানা বৃষ্টির কারণে আমাদের নগরঘাটা, ধানদিয়া, লাবসা, থানাঘাটা, আগরদাড়ী এলাকার অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে কৃষকরা ক্ষেতের সবজি উঠাতে পারছে না। আবার অনেকের ক্ষেতের সবজি পানিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন সবজি না উঠা পর্যন্ত বাজারে দাম বাড়তেই থাকবে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বর্ষাকালিন সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতো মধ্যে ১৭৮৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষায় ২ হাজার হেক্টর জমির আউস ধান, বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও খবর




দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান