
পাকুন্দিয়া,(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ রিপন মিয়া (৫০) সুখিয়া এলাকার মৃত সোবানের ছেলে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। থানায় লিখিত অভিযোগ অনুযায়ী জানা গেছে, গতকাল (৩ মে) শনিবার দুপুরের ২ টার দিকে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে এই বলৎকারের ঘটনাটি ঘটেছে। জানা গেছে শিশুটি তার আরেক সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার পথে আসামি মোঃ রিপন মিয়ার সু কৌশলে ভুট্টা ক্ষেতের উঠানো ভুট্টা তাহার মাথায় তুলে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যায় এবং তার হাতে থাকা কাস্তে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সাথে থাকা একজনকে পরিত্যক্ত কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে অপরজনকে বলৎকার করে। পরে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলে তার অবিভাবক ঐ দিন রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে থানায় মামলা রজু হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।





























