শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

পাম্পে কমছে অপেক্ষা, ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলছেও কম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে। পাম্পগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে লম্বা সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান। অনেকে চাহিদা মতো তেল পাননি। 


এ হাহাকার অবস্থার মধ্যেই বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানির দাম সমন্বয় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গ্রাহকরা যেন প্রয়োজনের অতিরিক্ত তেল না নিতে পারেন সেজন্য বিভিন্ন পাম্পে চালু করা হয়েছে ফুয়েল পাস।



জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ফুয়েল পাস চালুর পর পাম্পগুলোর সামনে তেল সংগ্রহের দীর্ঘ লাইন কিছুটা কমেছে। কমেছে দীর্ঘ সময় অপেক্ষা শেষে তেল সংগ্রহের চিত্রও। তবে যাদের ‘ফুয়েল পাস’ নেই তারা তেল কম পাচ্ছেন বলে জানিয়েছেন। 




বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর ট্রাস্ট ফুয়েল স্টেশন ও মেঘনা ফিলিং স্টেশন ঘুরে এবং তেল নিতে অপেক্ষারত যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে সবশেষ চিত্র জানা যায়।


সরেজমিনে পাম্প দুটির সামনে তেল নিতে আসা যানবাহনের লাইনে সাধারণ মানুষদের অপেক্ষা করতেও দেখা গেছে।


টঙ্গী থেকে বাইকের জন্য ট্রাস্ট পাম্পে তেল নিতে এসেছেন জহিরুল ইসলাম বিপ্লব। তেল সংগ্রহ শেষে রওনা দেবেন কুয়াকাটার উদ্দেশ্যে। তিনি  বলেন, গাজীপুরে দুটি পাম্প ঘুরেছি। তেল পাইনি। এখন বাইক নিয়ে কুয়াকাটা যাবো। তেল পেলেই বাইক টান দেবো। যদি তেল না পাই তাহলে বড় বিপদ হয়ে যাবে।




তেল নিতে ভোগান্তি কিছুটা কমেছে জানিয়ে তিনি বলেন, আসার সময় আরও দু-তিনটি পাম্প পেয়েছিলাম। সেখানে লাইনও কিছুটা কম ছিল। কিন্তু সেখান থেকে তেল নেওয়ার জন্য লাইনে দাড়াইনি। কারণ, যদি লাইনে দাড়িয়েও তেল না পাই তবে আর কুয়াকাটা যাওয়া হবে না। তাই ট্রাস্টের লাইন বড় হলেও এখানে চলে এসেছি।


রাজধানীর শেওড়াপাড়া থেকে তেল নিতে আসা হাসান নামের একজন এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাস্ট ফুয়েল স্টেশনের লাইনে দাঁড়িয়ে আছেন। কথা হলে তিনি বলেন, তেল সংকটের পর থেকে আমি একদিন মাত্র রাত জেগে লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছি। সেদিন আমার সময় লেগেছিল আট ঘণ্টা। সারা রাত লাইনে ছিলাম। তারপর থেকে আর তেল কিনিনি। আজ আশা করি ঘণ্টাখানেকের মধ্যেই তেল নিতে পারবো। 



ফুয়েল পাসে তেল সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফুয়েল পাস থাকলে ২০০ টাকার তেল বেশি দিচ্ছে। আর না থাকলে ২০০ টাকার তেল কম দিচ্ছে। যাদের ফুয়েল পাস নেই তারা অন্যদের চেয়ে ২০০ টাকার তেল কম পাচ্ছেন।



মেঘনা তেল পাম্পে অপেক্ষারত মিজান নামের একজন বলেন, আনুমানিক দুই ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। তেল পেতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।


তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি ও ফুয়েল পাস চালুর পর লাইনে কিছুটা চাপ কমেছে। আমাদের ভোগান্তিও কিছুটা কমেছে। তবে এখনো বিভিন্ন পাম্প বন্ধ। সেসব পাম্প খুলে দিলে ভোগান্তি আরও কমবে।


গত শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ওইদিন মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়।




এর আগে সবশেষ গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল। সেই দাম মার্চেও বহাল থাকে। এপ্রিলের প্রথম ১৮ দিনও আগের দামে তেল বিক্রি হয়।



এর আগে সবশেষ ৭ এপ্রিল বিমানে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। বিইআরসি ঘোষিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) নির্ধারণ করা হয়।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক