শিরোনাম
রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

প্রকাশিত:রবিবার ১৪ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও (কৃষ্ণতলা) গ্রামের বাসিন্দা ও ভ্রাম্যমাণ মুদির ব্যবসায়ী চন্দন দাশকে ঘিরে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি ঘটনায় তার নাম নতুন করে সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মামুন মিয়ার চুরি হওয়া একটি এক্সভেটরের ব্যাটারি চন্দন দাশের কাছে আছে  বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিসি বৈঠকে ব্যাটারিটি ফেরত দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।এ ব্যাপারে গোলাবাড়ি গ্রামের মামুন মিয়া জানান, প্রথমদিকে চন্দন দাশ বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা প্রদান এবং ব্যাটারি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে চন্দন দাশ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার কাছ থেকে কোনো ব্যাটারি উদ্ধার হয়নি এবং তাকে জোরপূর্বক সালিসে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে তিনি উপস্থিত সালিসকারীদের একজন সবুজের নাম উল্লেখ করে বলেন উনার কাছে জিজ্ঞাস করেন। তবে এ বিষয়ে সবুজের বক্তব্য অনুযায়ী জরিমানার বিষয়টি সত্য বলে জানা যায়। পরবর্তীতে এ বিষয়ে চন্দন দাশকে অবহিত করা হলে তিনি দাবি করেন, সবুজ ভাই মিথ্যা কথা বলছেন।অন্যদিকে, ডাকাতি ও একাধিক চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ এবং এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তাকে নিয়ে সৃষ্টি হওয়া চাঞ্চল্যের বিষয়ে জানতে চাইলে চন্দন দাশ কোনো সরাসরি মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।এর আগে গত ২০২৫ সালের ১৫ আগস্ট শুক্রবার টাঙ্গুয়ার হাওরপাড়ের পুরানবাগের কান্দা সংলগ্ন পাটলাই নদীতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও চন্দন দাশের নাম উঠে আসে। ওই ঘটনায় একই ইউনিয়নের তেলিগাঁও (কৃষ্ণতলা) গ্রামের সচিন্দ্র দাসের ছেলে চন্দন দাশকে প্রধান অভিযুক্ত করা হয়। পরবর্তীতে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।চুরি ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় বারবার চন্দন দাশের নাম আলোচনায় আসায় তাকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। একের পর এক ঘটনায় একই ব্যক্তির নাম উঠে আসায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আরও খবর




টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন

অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন

অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক