
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ১ আগস্ট শনিবার বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণ মিছিটি নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে নাঙ্গলকোট সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরের নাঙ্গলকোট সরকারী কলেজ গেইটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সমাপ্ত হয়।
গন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ হারুন অর রশিদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও নাঙ্গলকোট-লালমাই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রদপ্রার্থী জননেতা মাওলানা ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন ও মাওলানা ইউসুফ আলী, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সেক্রেটারি
মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, ছাত্রশিবির নেতা এ কে এম ইব্রাহিম আজাদ সহ প্রমুখ।
উক্ত গণ মিছিলে প্রাকৃতিক বিপর্যয় আবহাওয়ার মধ্যেও কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।



























