
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে রবিবার (১ জুন) পত্নীতলায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তামাক নিয়ন্রন টাস্কফোর্স সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। টাস্কফোর্সের সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম খালিদ সাইফুল্লাহ প্রশিক্ষণের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি তামাকের ভয়াবহ প্রভাব উল্লেখ করে বলেন দেশে প্রতিবছর ১.৬১ মিলিয়ন মানুষ তামাকজনিত কারণে মৃত্যুবরণ করে। তামাকের কারণে স্টোক, ফুসফুস ইনফেকশনসহ দূরারোগ্য ব্যাধি হয়। তিনি ৩১ মে প্রতিবছর দিবসটি কীভাবে উদযাপন করতে হবে তা বোঝাতে ব্যক্তিদের এই লক্ষ্যে অর্থপূর্ণ অবদান রাখার মত দেন। টাস্কফোর্স উপজেলায় তামাক বিরোধী জোট গঠন করে পোস্টার তৈরি, সচেতনতামূলক সমাবেশ, স্কুল কর্মশালা, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করা হবে। যাতে করে বিশ্বব্যাপী পরিবর্তনের দিকে পরিচালিত করে। বিশ্ব তামাকমুক্ত দিবসের কার্যক্রমে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে, আমরা শিল্পের কারসাজির বিরুদ্ধে দাঁড়াই এবং একটি স্বাস্থ্যকর, তামাকমুক্ত ভবিষ্যতের দিকে কাজ করি।
এসময় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এনায়েতুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।





























