শিরোনাম
সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই অটোরিকশা নগরীর সড়ককে অকার্যকর করে তুলছে, সৃষ্টি করছে যানজট। সবমিলিয়ে লাইসেন্সবিহীন এসব অবৈধ বাহনের দাপটে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত লাগাম টানা না গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে।


যেন মগের মুল্লুক। জেলা শহর বা মফস্বলও না এ চিত্র খোদ রাজধানীর। তাও আবার মূল সড়ক ছাপিয়ে দ্বোতলা সড়কে।


রাজধানীর রামপুরা ইউলুপে এভাবেই সকল নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে, ট্রাফিক পুলিশের সামনেই অনায়াসে চলছে ব্যাটারিচালিত রিকশা।


শুধু রামপুরা নয়, গোটা রাজধানীজুড়েই এখন প্রধান সড়কগুলোতেও বাধাহীনভাবে চলছে রিকশা-অটোরিকশা, নেই লেনের বালাই আর গতিতেও বড্ড বেপরোয়া। আর এতে অহরহ ঘটছে দুর্ঘটনা।


পথচারীদের একজন বলেন, ‘রাস্তা দিয়ে পার হচ্ছি হুট করে একটা অটো সামনে দিয়ে চলে আসে। কিন্তু একটা পায়ে চালিত রিকশা হুট করে আসে না আর সামনে আসলে অতটা ডির্স্টাব মনে হয় না।’


পরিসংখ্যান বলছে, গেল একবছরে রাজধানীসহ সারাদেশের সড়কে তিনচাকার বাহনে দুর্ঘটনা ৯শ'র বেশি, সেখানে হতাহতের তালিকাও বেশ বড়।


জনবহুল ও যানজটের এই নগরে বৈধ যানবাহন সামলাতেই হিমশিম ট্রাফিক পুলিশের। সেখানে, অধিকাংশ সময়ে অদক্ষ চালকের এলোমেলো চলাচলে নগরীর সড়কগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এরমধ্যে অটোরিকশার দৌরাত্মে অতিষ্ঠ ট্রাফিক সদস্যরা।


ট্রাফিক পুলিশের একজন বলেন, ‘মেইন রাস্তায় অটোরিকশা আসার কারণে রাস্তার জ্যাম কিন্তু আগের থেকে বেড়ে যাচ্ছে। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না।’


বাস চালকদের একজন বলেন, ‘এরা ডান বাম লেন মানে না। আমরা যদি কিছু বলি তাহলে আমাদের হুমকি দেয়।’


বিগত সরকারের আমলে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিলেও চাপের মুখে আদেশ প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে মহানগরীতে অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। অটো চালকদের তীব্র আন্দোলনে তাও কার্যকর হয়নি। এরপর আরও বেপোরোয়া অটো চালকরা।


অটোরিকশা চালকদের একজন বলেন, ‘মেইন রাস্তা আসলে ভাড়া বেশি পাওয়া যায়। গলিতে থাকলে তা হয় না।’


অভিযোগ আছে, তৎকালীন পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়কে জায়গা করে নেয় অটোরিকশা চালকরা। যদিও এখন তারা বলছেন, বেশি আয়ের জন্যই প্রধান সড়কগুলোতে উঠতে হচ্ছে তাদের।


বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা একেবারে বন্ধ না করে, দরকার সঠিক পরিকল্পনা। ধাপে ধাপে ও নির্দিষ্ট সড়কে চলাচল সীমিত করারও পরামর্শ তাদের।


নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘যদি কোথাও আমরা অ্যালাউ করি সেটা কোথায় ও কেন করবো, তার রেজিস্ট্রেশন কি হবে এই একটা পুরো পরিকল্পনা করা।’


নানা সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অটোরিকশা নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে দাবি করেন পুলিশের এই কর্তা। বলছেন, প্রয়োজনে অটোরিকশাকে বিআরটিয়ের নিয়মের অধীনে আনার পরামর্শ তার।


মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘দেখা যাচ্ছে তারা আইন মানতে চাই না। আর আইন সম্পর্কে অনেকে জানেও না। সবাই মিলে বসে একটা বাস্তব সিদ্ধান্তে আসলে আমার ধারণা এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।’


ঝুঁকিপ্রবণ বাহন বন্ধে বিভিন্ন সময়ে নানান উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু কার্যকর হয়নি কোন কিছুই। তাই নগরবাসীর চাওয়া, নিরাপত্তার জন্য হলেও অন্তত প্রধান সড়কে অটোবন্ধে কঠিন পদক্ষেপ নেয়া হোক দ্রুতই। 


আরও খবর




সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬