শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান’ এই প্রতিপাদ্য সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।  

র‍্যালিতে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তারা অংশ নেন।  

এর পর সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনসভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. এসএম বায়েজিদ উল-ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর আগে স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিচালিত অভিযানের একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে ৯৩৮টি অভিযান চালিয়ে ৫৯৭টি মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা হয়েছে ৬ কেজি ৭১১ গ্রাম হেরোইন, ৬২২ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৩৯ পিস ইয়াবা ও ১২৩ কেজির বেশি গাঁজা। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত যানবাহন ও নগদ ১৩ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে। এই সময়ে দায়েরকৃত মামলার মধ্যে ৩৪টি মামলায় সাজা হয়েছে, যার মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নগরী ও উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ, মাইকিং, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক পারভীন আক্তার, জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খান,পরিদর্শক সাইফুল আলম,উপ-পরিদর্শক হাফিজা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার ৯টি সরকারি-বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে ৫১৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।




আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার