শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে প্রমোদভ্রমণে ব্যবহার জেলা প্রশাসনের স্পিডবোট!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলায় নদীভাঙন, চরে জরুরি সেবা ও পরিদর্শনের জন্য রয়েছে একটি স্পিডবোট। কিন্তু যানটিতে জরুরি কাজের চেয়ে বেশি করা হয় প্রমোদভ্রমণে। বিশেষ করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নদী ভ্রমণে ব্যবহার হয় এটি।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলা পুলে ব্যবহৃত স্পিডবোট দুটি। একটি অব্যবহৃত। ২০২৪-২০২৫ অর্থ বছর এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের আগস্ট পর্যন্ত এ খাতে জ্বালানি বাবদ ৯১০ লিটার অকটেন ব্যবহৃত হয়েছে। গত দুই বছরে এ স্পিডবোটটি ৩৪ বার ব্যবহার করা হয়েছে। এরমধ্যে মাত্র ৪ বার জেলা প্রশাসনের কাজে ব্যবহার করা হয়েছে। বাকি ৩০ বারই ব্যবহার করা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ভ্রমণে।

জেলা প্রশাসনের দেওয়া তালিকা অনুযায়ী ব্যবহারকারীদের মধ্যে ছিলেন, জেলা জজ, এডিসি (সিরাজগঞ্জ) বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহী– নদী রক্ষা বাঁধ পরিদর্শন, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), পবা– চর মাঝারদিয়া পরিদর্শন, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার (রংপুর), জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সুপ্রিম কোর্টের বিচারপতি, পুলিশ সুপার (ডিবি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, দুদকের সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসন (জামালপুর)।

এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া সেল) এস. এম. রকিবুল হাসান বলেন, ‘স্পিডবোট মূলত আমাদের নদীভাঙন পরিদর্শন, ত্রাণ বিতরণ, পদ্মা চরের বিভিন্ন গ্রামে যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। এটি মূলত ডিসি অফিসের জরুরি কাজের জন্য ব্যবহার হয়।’

জরুরি যানে উচ্চপদস্থদের ভ্রমণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা প্রটোকল পান, তাই তারা ব্যবহার করতে পারেন। মাসে অন্তত ২০ দিন সিনিয়র কর্মকর্তারা আসেন। তখন তাদের প্রটোকল অনুযায়ী ব্যবহার করা হয়।’

টিআইবি রাজশাহীর সাবেক সভাপতি অধ্যাপক দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘সরকারের একটি বড় অপচয় হল সরকারি কর্মকর্তাদের এসব অপব্যয়। রাজশাহীর স্পিডবোটটি এখন তারা ভ্রমণতরী হিসেবে ব্যবহার করে সরকারের অর্থ অপব্যয় করছে। অথচ তারা কাজের কাজ করছে না। এসব অপব্যয়ের কারণে খরচ বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘জরুরি যানবাহনে ভ্রমণতরী বানানো একেবারে অনুচিত। এটি তারা করতে পারে না। তাদেরকে এটি থেকে বেরিয়ে আসা উচিত।’



আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা