শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর উপর সেতুর অভাবে চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সীমান্তবর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া এলাকার প্রায় ১০ হাজার মানুষ। বলা যায় এক রকম বিচ্ছিন্ন হয়ে আছেন এ এলাকার বাসিন্দারা। 

ভারতের মেঘালয়ের কোল ঘেঁষা অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি খাড়ামোড়া গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দার কাছে খরস্রোতা সোমেশ্বরী নদী এখন এক চির দুঃখের নাম। খাড়ামোড়া গ্রামটি মূলত কৃষিনির্ভর। তাই সেতু না থাকায় পন্য আনা-নেওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ নদীর উপর দিয়ে আশেপাশের বালিজুরী, তাওয়াকুচা,বালিজুরী ফরেস্ট রেঞ্জ, গুরুচরনদুধবই, মালাকোচা,বিলভরট, কালিবাড়ি সহ আশেপাশের ১২ টি গ্রামের হাজার হাজার মানুষ এ নদীর উপর দিয়ে যাতায়াত করে।


তাছাড়া সোমেশ্বরী নদীর কোল ঘেঁষেই বালিজুরী উচ্চ বিদ্যালয়, খাড়ামোড়া দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বালিজুরী বাজার থেকে খাড়ামোড়া ও রাঙ্গাজান গ্রামের শেষ প্রান্ত ভারতীয় সীমানার দুরত্বও প্রায় ৪/৫ কিলোমিটার। সেতু না থাকায় যাতায়াতে করুন অবস্থা স্থানীয় বাসিন্দাদের। 

 

বিভিন্ন সময় পত্র পত্রিকায় কিংবা গণমাধ্যমে এ এলাকার বাসিন্দাদের দূর্বিষহ যাতায়াতের সংবাদ একাধিক বার প্রকাশিত বা প্রচারিত হলেও দৃষ্টিগোচর হয়নি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এদিকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারন বর্ষাকালে সোমেশ্বরী নদী ভয়ংকর খরস্রোতা রূপ ধারণ করে। তখন নদীর দুই পাড়ে দড়ি বেঁধে, সে দড়ি ধরে নৌকা দিয়ে মানুষ জন পারপার হয়। আর শুকনো মৌসুমে ছোট্ট জরাজীর্ণ একটি কাঠের সাকো দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ভ্যান অটোরিকশা ও মোটরসাইকেল ইত্যাদি যানবাহন কয়েক জনে ঠেলে পার হতে হয়। অথচ কয়েকশত ফুটের একটি সেতু বদলে দিতে পারে এ অঞ্চলের চিত্র। 


স্থানীয়রাও বিরক্ত : সরেজমিনে গিয়ে আলোকিত সকাল প্রতিবেদক একাধিক স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের দূর্ভোগের কথা জানতে চাইলে তাচ্ছিল্য ভরা জবাব দেন স্থানীয় বাসিন্দারা। 

নাম প্রকাশ না করে জনৈক ভ্যানচালক বলেন, "বহুত ইন্টারভিউ দিছি, কাম কিছুই অয় নাই " রাজনৈতিক নেতারা ভোট আইলে বড় বড় কতা কয়!ভোট গেলে খোঁজ নাই "


আরেক বাসিন্দা ৮০ বছর বয়সী বাসিন্দা মো: গোলাম মাওলা বলেন, খুব কষ্টে আছি। পাকিস্তান আমল থাইকা আজ পর্যন্ত কেউ কোন খোঁজ নেয় না। ওই সরকারি লোক দুচার জন আসে দেইখা দোখ্যা চই্যল্লা যায়। " মালামাল পার করতে হলে কান্দে কইরা বাঁশ দিয়া পার করতে অয়। একটা ব্রিজ আমাদের কাছে স্বপ্নের মতো। রোগী পার করতে কষ্ট অয়। পোলাপান স্কুলে যাইতে পারে না। অহন শুকনা মওসুম তাই কাঠের সাকো দিয়ে কোনো রকম পার হইতাছি। বর্ষায় আর পার হওয়া যায় না। 


মিল্লাত নামে স্থানীয় এক ছাত্র বলেন, আমাদের নদী পার হয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। গাড়ি পার করতে পারি না। একটা ব্রিজ সরকারে করে দিলে ভালো হয়। 


এব্যাপারে শেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সেতু প্রকল্প প্রনয়ণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 



আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ