শিরোনাম
চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

সেতু-রাস্তার অভাবে সীমাহীন দুর্ভোগে সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রামের মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৩ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবড়ুনা ইউনিয়নের একটি গ্রাম হারিয়াকোনা। ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি স্বাধীনতার ৫৪ বছর পরেও রয়ে গেছে উন্নয়ন বঞ্চিত। পাকা রাস্তা ও সেতুর অভাবে এলাকাবাসীকে বছরের পর বছর নানা কষ্টে দিন কাটাতে হচ্ছে।


উপজেলা সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় হারিয়াকোনায়। চারপাশে ছোট নদী, ঝর্ণা আর পাহাড় ঘেরা এই জনপদে যাতায়াত এক বড় চ্যালেঞ্জ। বাবেলাকোনা থেকে হারিয়াকোনায় যেতে দুটি নদী পার হতে হয়, কিন্তু কোনো পাকা সেতু নেই। স্থানীয়রা নিজ খরচে কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করলেও তা বর্ষায় ভেঙে পড়ে যায়। তারপরও এই ভাঙা সাঁকো দিয়েই প্রতিদিন প্রায় চার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।


হারিয়াকোনা গ্রামে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়। কৃষকেরা জানান, বরবটি, করলা, বেগুন, শিম, লাউসহ নানা ধরনের সবজি চাষ করলেও রাস্তা ও সেতুর অভাবে সময়মতো বাজারে নিতে পারেন না। ফলে সবজি নষ্ট হয়, লোকসানে পড়তে হয়। কেউ কেউ মোটরসাইকেলের দুই পাশে সবজি বেঁধে ঝুঁকি নিয়ে সাঁকো পার হন।


স্থানীয় আদিবাসী নারী গ্রিটিস মারাক বলেন, আমার বোনজামাই এক রাতে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সেতু ও রাস্তার অভাবে তাকে হাসপাতালে নিতে পারিনি। পথে তার মৃত্যু হয়। এই ঘটনা মনে করে তিনি কেঁদে ফেলেন। গ্রামের আরেক বাসিন্দা ফুনেস মারাক বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধিদের বলেছি, সবাই শুধু আশ্বাস দিয়েছে, কেউ কাজ করেনি।


গৃহবধূ দীনা রানী চিরান বলেন, আমরা চাষ করে ন্যায্যমূল্য পাই না। বেশি বৃষ্টিপাত হলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। গর্ভবতী নারী অসুস্থ হলে বাঁশের মাচায় বসিয়ে কাঁধে করে চার কিলোমিটার হেঁটে হাসপাতালে নিতে হয়। বাবেলাকোনা গ্রামের খোকন মারাক বলেন, এই রাস্তায় প্রতিদিন ৬-৭ হাজার মানুষ চলাচল করেন। অনেক পাইকার আসেন সবজি কিনতে, কিন্তু রাস্তার দোহাই দিয়ে অল্প দামে সবজি কিনে নিয়ে যান। এতে কৃষকেরা প্রতিদিন ক্ষতির মুখে পড়েন।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, হারিয়াকোনা গ্রাম অবহেলিত, এই বিষয়ে আমরা অবগত আছি। খুব দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, যেন গ্রামটিকে উন্নয়নের আওতায় আনা যায়।


আরও খবর




চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ