শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

শিক্ষাজীবন নিয়ে হুমকির মুখে ছাত্রলীগ, ধোঁয়াশায় প্রশাসন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী সরকারের শাসনকালে সবচেয়ে আলোচিত-সমালোচিত দলটির ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগ। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার বড় অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। এর পরই গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে ক্যাম্পাসছাড়া ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হলেও আত্মগোপনে রয়েছেন অনেকে। সাহস পাচ্ছেন না নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে। এর মধ্যে রাজশাহী, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও বেশি আতঙ্কগ্রস্ত নেতাকর্মীরা। পড়াশোনা শেষ না হওয়া বহু ছাত্রলীগ নেতাকর্মী এখন শিক্ষাজীবন নিয়ে শঙ্কায়। তারা নিরাপত্তা পাওয়ার অধিকারের দাবিও তুলছেন।


তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সক্রিয় অন্য ছাত্রসংগঠনের নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, ‘যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, যাদের হামলায় নিহত, আহত, পঙ্গুত্ববরণ করেছেন শিক্ষার্থীরা, তাদের ক্যাম্পাসে ফেরার নৈতিক অধিকার নেই।’


এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, যারা অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একাডেমিক শাস্তির পাশাপাশি প্রয়োজনে ফৌজদারি আইনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই মামলা করবে। কিন্তু শিক্ষার্থীদের আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না।


জানা গেছে, দেশে চালু থাকা ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত ৪৭টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সক্রিয় কমিটি ছিল। পাশাপাশি বেসরকারি প্রায় ৭৫টি বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১ হাজার ২০০ সরকারি-বেসরকারি কলেজে ছাত্রলীগের কমিটি রয়েছে। শুধু কমিটিতে জায়গা পাওয়া নেতার সংখ্যাই কয়েক লাখ।


এখানে কোনো ছাড় নয়। যারা অপকর্ম করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের হাতে এখনো রক্তের দাগ। আগে বিচার হবে। পরে তাদের ক্লাসে ফেরার অধিকার নিয়ে ভাবা যাবে। - সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ


ছাত্রলীগের নেতৃত্বে থাকা অনেকের ছাত্রজীবন শেষ আবার কারও ছাত্রজীবন শুরু। ফলে তাদের শিক্ষাজীবন বা পড়ালেখা শেষ করা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে।



সরকার পতনের পর নিজ বাড়িতেও থাকছেন না অধিকাংশ নেতা। ধাক্কা সামলে সবাই ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ক্যাম্পাসে নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাতে গণমাধ্যমে বিবৃতিও পাঠানো হয়।




ক্যাম্পাসে সহাবস্থান চেয়েও পায়নি ছাত্রদল। গোপনে থাকতে বাধ্য হয়েছে ছাত্রশিবির। বাম ছাত্র সংগঠনগুলো সকাল-বিকাল ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মার খেয়েছেন, লাঞ্ছিত, অপমানিত হয়েছেন। সরকার পতনের পর সবাই ভিন্ন ভিন্ন মতাদর্শের পক্ষে তর্কে জড়ালেও ছাত্রলীগ প্রশ্নে প্রায় সবাই একমত।


ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ‘আমাদের নেতাকর্মীরা আইন হাতে তুলে নেওয়ার মতো অপরাজনীতিতে বিশ্বাস করে না। তবে ফ্যাসিস্টদের রুখতে শিক্ষার্থীদের সঙ্গে থেকে কাজ করবে শিবির।’



ছাত্রদল ও শিবিরের মতো প্রায় একই অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক গণমাধ্যমকে বলেন, ‘এখানে কোনো ছাড় নয়। যারা অপকর্ম করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের হাতে এখনো রক্তের দাগ। আগে বিচার হবে। পরে তাদের ক্লাসে ফেরার অধিকার নিয়ে ভাবা যাবে।’


কেউ ক্যাম্পাসে এলে মারধর করার ব্যাপারে আমরা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করছি। কারও অপরাধ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আবার অপরাধীরা হঠাৎ ক্যাম্পাসে এসে যাতে বিশৃঙ্খল কিছু না ঘটাতে পারে, সেজন্য সতর্কও থাকবে প্রশাসন।- ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান



ছাত্র-জনতার আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে, তাতে অন্যতম সহযোগী ছিল ছাত্রলীগ। ফলে তাদের ক্যাম্পাসে ফেরা ও ক্লাস-পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে অন্য ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের কঠোর অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অস্পষ্ট অবস্থানে। তবে শিক্ষার্থীসহ সবার প্রতি তারা আহ্বান জানান, যাতে কেউ আইন হাতে তুলে না নেয়।



বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা তার আগে ছাত্রলীগের নাম ব্যবহার করে কারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, শৃঙ্খলাবিরোধী কাজ করেছে, তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছি। অভিযোগগুলো তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মাধ্যমে জড়িতদের প্রমাণ পাওয়া গেলে একাডেমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’


এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘সব শিক্ষার্থীর ক্যাম্পাসে আসার অধিকার আছে। আবার ক্যাম্পাস কিন্তু অপরাধীদের জন্য নয়। এজন্য অপরাধে জড়িতরা ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন ব্যবস্থা নেবে।’


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম অবশ্য আশাবাদী রেখে বলেন, ‘এখন পর্যন্ত জবিতে এমন কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা অপরাধে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।’



শিক্ষার্থী কোনো অপরাধে জড়িয়ে পড়লেও নিরাপত্তা পাওয়া তার অধিকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। 


বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদের অপরাজনীতি, অপরাধে জড়িয়ে পড়া আমাদের দেশে নতুন কিছু নয়। কেউ অপরাধে জড়ালে তার দুদিক থেকে শাস্তি হতে পারে। প্রথমত বিশ্ববিদ্যালয় তাকে সাময়িক বহিষ্কার, ছাত্রত্ব বাতিল অথবা স্বল্প মেয়াদে বহিষ্কার করতে পারে। দ্বিতীয়ত ফৌজদারি আইনে তার নামে মামলা হতে পারে সেটা আদালতে বিচার হবে।-অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী


কিন্তু সে ক্যাম্পাসে গেলে তাকে নিরাপত্তা দিতে গড়িমসি করাটা হবে প্রশাসনের ভুল। অবশ্যই সে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। এমনকি জেলে বসেও পরীক্ষা দেওয়ার অধিকার আছে।’



আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির