
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগায়ে কাঁচপুর ইউনিয়নে পঞ্চিম বেহাকৈর এলাকায় অবস্থিত, হাজী আব্দুল বারেক মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার, মরহুম হাজী আব্দুল বারেক মেম্বার এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে, হাজী আব্দুল বারেক মডেল স্কুল এর পরিচালক ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ রুবেল সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জীবনী বিষয়ক আলোকপাত করেন এবং তাহার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
সহকারী প্রধান শিক্ষক বজলুর রশিদ, হাসান, কামাল উদ্দিন, সোহেল মাস্টার সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।





























