
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের ছাতকে ২,কেজি গাঁজাসহ ফাতেমা বেগম শিল্পী(২২)নামের এক মাদক কারবারি ছাতক থানা পুলিশের জালে আটক। আটককৃত ফাতেমা বেগম শিল্পী ছাতক থানা পৌরসভাধীন পশ্চিম নোয়ারাই গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় মঙ্গলবার(২১জানুয়ারি)রাত ৯টার দিকে রোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের এসআই সিকান্দর আলীর নেতৃত্বে,এএসআই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ ও নারী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ২কেজি গাঁজা উদ্ধার করে।ফাতেমা বেগম শিল্পী কে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় গ্রেফতারকৃত ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























