শিরোনাম
সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

‘সুন্দর ভবিষ্যৎ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে’

প্রকাশিত:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমরা কচুরিপানার মতো ভাসছি। বাবা বিদ্রোহী সৈনিক ট্যাগের কারণে সুচিকিৎসা পাননি। আমরাও ভালো ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলাম। কিন্তু বাবাকে পিলখানার বিদ্রোহী সৈনিক ট্যাগ দিয়ে আমাদের সেই সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা হয়েছে। ভালো স্কুলেও পড়তে পারিনি। আমরা সেই বঞ্চনার বদলে ইনসাফ চাই। আমি বাবার মতো নির্দোষ বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরি ফেরত চাই। 



এভাবেই সরকার ও বিজিবি মহাপরিচালকের কাছে আকুল আবেদন জানান সাবেক বিডিআর সদস্য শওকত আলীর মেয়ে সাদিয়া রহমান।


পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানে এসবকথা বলেন বিডিআর পরিবারের সদস্য সাদিয়া রহমান।


দিনাজপুর থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা এ তরুণী বলেন, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা আর এই মানবেতর জীবনযাপন করতে চাই না। আমরা ইনসাফ চাই।


সাদিয়া বলেন, আমরা ২০০৯ সাল থেকে কোনো জায়গায় ঠাঁই পাচ্ছি না। আমরা ভাসমান কচুরিপানার মতো ভেসে বেড়াচ্ছি। আমরা কোথাও প্রাপ্য সম্মান পাচ্ছি না। আমি এমন একজন সৈনিকের সন্তান যে বাবার বিদ্রোহী ট্যাগের কারণে স্বপ্ন দেখা ভুলে গেছি। বাবাকে বিদ্রোহী সৈনিকের ট্যাগ দিয়ে সুচিকিৎসাও দেওয়া হয়নি। 


সাদিয়া আক্ষেপ করে বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যের সন্তান বলে আমরা ভালো স্কুলে পড়তে পারিনি। এই বৈষম্যগুলো কেন আমাদের সঙ্গে করা হয়েছে? আমরাও তো স্বপ্ন দেখেছিলাম সুন্দর ভবিষ্যতের, একটা সুন্দর ভবিষ্যৎ হবে। সেই সুন্দর ভবিষ্যৎ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। 


সাদিয়া বলেন, আমরা চাই আমাদের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা হোক। আমরা চাই আমাদের বাবা, চাচাদের সঙ্গে ইনসাফ করা হোক, অতি দ্রুত ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করা হোক। সাথে সাথে যারা প্রকৃত দোষী, যারা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত জড়িত, তাদের শনাক্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। 


ওই তরুণী বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমানে আপনি এই বাহিনীর গার্ডিয়ান। আপনার প্রতি আমাদের আকুল আবেদন আপনি আমাদের প্রতি সদয় হোন।


অবস্থান কর্মসূচিতে নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. জাহিদুল আলম।




রাঙ্গামাটি কাপ্তাই এলাকার এ বাসিন্দা দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রাইফেল সপ্তাহ উপলক্ষে ২০০৯ সালে পিলখানার ৩৬ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল তাকে। পিলখানা হত্যাকাণ্ডের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।


জাহিদুল আলম বলেন, ২০০৯ সালে তো আমি এখানে কর্মরত ছিলাম না, এখানে আমাকে দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়ন থেকে সংযুক্ত করা হয়েছিল। আমি এর কিছুই জানতাম না। সে সময় কে বা কাহারা কী করেছিল আমি কিছুই জানি না। আমি তো বাহিনীর নিয়ম মেনে চাকরি করছিলাম, আমি তো সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবেই দায়িত্ব পালন করছিলাম। আমি তো বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য দায়িত্ব পালন করছিলাম। আজও আমি নিজেকে প্রশ্ন করি কেন আমার চাকরি গেল? আমি উত্তর খুঁজে পাই না। 


পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, অনেক নিরপরাধ বিডিআর সদস্যের চাকরি গেছে। আমি তো আজও জানতে পারিনি আমাকে কেন বঞ্চিত করা হলো, আমার কেন চাকরি গেছে। 


তিনি বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সেদিন আমি কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, তারপরও কেন আমার চাকরি গেল স্যার। আমাকে সে সময় জিজ্ঞাসাবাদ করে দিনাজপুরের প্রেরণ করা হয়। এরপর আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় আমি একটা প্রতিবাদও করতে পারি নাই। 


৫ আগস্টের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, বিজিবি মহাপরিচালকের কাছে আমাদের আকুল আবেদন, আমরা নির্দোষ স্যার। আপনি আমাদের গার্ডিয়ান আপনি আমাদের কষ্ট বুঝবেন স্যার। দয়া করে আমাদের বিদ্রোহী সৈনিকের ট্যাগ থেকে রক্ষা করুন, আমাদের চাকরি ফিরিয়ে দিন, ক্ষতিপূরণ দিন। স্যার আমরা এখানে আজ বিশৃঙ্খলা করতে আসিনি, দাবি নিয়ে এসেছি আমরা পিলখানায় ফিরতে চাই স্যার। আমরা চাকরিতে ক্ষতিপূরণসহ পুনর্বহাল চাই। আমরা মানবেতর জীবনযাপন করছি।


বিডিআর সদস্যদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।


আরও খবর




সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬