
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শুভযাত্রা বের করা হয়। পরে পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
এতে উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ, থানা পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



































