শিরোনাম
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

ভোট নিয়ে তর সইছে না বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন নেতারাসহসাই সুস্পষ্ট রোডম্যাপ পেতে চায় বিএনপিসবকিছু পরিষ্কার হতে পারে প্রধান উপদেষ্টার সাক্ষাতেপ্রয়োজনে এপ্রিলের পর মাঠে নামার ভাবনা

আওয়ামী লীগের বিদায়ের পর রাজনীতির মাঠে কিছুদিন স্বস্তিতে কাটলেও বিএনপির যেন চাপ কমছে না। বিশেষ করে আগামী নির্বাচন কবে নাগাদ হবে তা নিয়ে অন্তবর্তী সরকারের আট মাস পার হলেও সুস্পষ্ট কোনো বার্তা না আসায় ধোঁশায়ায় দলটির নেতারা। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেও তাতে ভরসা পাচ্ছেন না দলটির নেতারা। তাই ভোট নিয়ে সরকারের প্রকৃত ভাবনা জানতে চায় বিএনপি। একইসঙ্গে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ পেতে চান নেতারা। অন্যথায় এপ্রিলের পর প্রয়োজনে নির্বাচনের দাবি নিয়ে মাঠেও নামার চিন্তা চলছে দলটির ভেতরে।


তৃণমূল থেকেও নির্বাচন ইস্যুতে চাপ বাড়ায় সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। আগামী ১৬ এপ্রিল সাক্ষাতের দিন ধার্য করা হয়েছে। যেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে নানা ইস্যুতে কথা বলবেন বিএনপি নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ওইদিন চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও সাক্ষাতে অংশ নেওয়ার কথা রয়েছে।


বিএনপি নেতারা বলছেন, সময় যত যাচ্ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। শীর্ষ নেতারা সভা-সমাবেশে এ নিয়ে কথাও বলছেন। তাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পেলে ভোটের দাবি নিয়ে তারা প্রয়োজনে মাঠে নামার কথা ভাববেন। সেক্ষেত্রে সরকারকে এপ্রিল মাস সময় দিতে পারেন তারা।

খেয়াল করে দেখবেন এখন আর যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হচ্ছে না। আমরা বলছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা। সরকারও ডিসেম্বরের কথা বলেছে। নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিচ্ছে। তাহলে পরিষ্কার করে বলতে সমস্যা দেখছি না। তারপরও সরকার সে পথে না হাঁটলে অতীতের মতো করে নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে।


সাক্ষাতের এজেন্ডা ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ পরিষ্কার করেছেন। সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা একাধিকবার এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আমরা সে অনুযায়ী ওনাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাব। সংস্কারপ্রক্রিয়া চলছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের বৈঠকও হচ্ছে। সংস্কারপ্রক্রিয়া চালু থাকা অবস্থায় নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না, বিষয়টা তো ওই রকম না।




এদিকে ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সামনে নিয়ে এগুতে চায় বিএনপি। দলটির নেতারা একাধিকবার এ বিষয়ে কথাও বলেছেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, খেয়াল করে দেখবেন এখন আর যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হচ্ছে না। আমরা বলছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা। সরকারও ডিসেম্বরের কথা বলেছে। নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিচ্ছে। তাহলে পরিষ্কার করে বলতে সমস্যা দেখছি না। তারপরও সরকার সে পথে না হাঁটলে অতীতের মতো করে নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে।


সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে প্রয়োজনে মাঠে নামার কথা বলেন।


ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমরা সেটা হতে দেব না, খুব পরিস্কার কথা।


শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভোট পিছিয়ে দিয়ে অন্তবর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকার চেষ্টা করছে এমন অভিযোগ করছেন।



বিএনপির সূত্র জানিয়েছে, সরকারের মনোভাব বুঝতে চলতি এপ্রিল মাসটা দেখবে বিএনপি। এর মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণার বিষয়ে সরকারের দিক থেকে ইতিবাচক অগ্রগতি না দেখলে দলটি ‘ভোটাধিকার’ প্রশ্নে কর্মসূচি শুরু করবে। এর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও সক্রিয় করা হবে। সবার মূল লক্ষ্য থাকবে সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং নির্বাচন আয়োজনের জন্য রূপরেখা ঘোষণা করা।


এদিকে নির্বাচনের দাবি আদায়ে মাঠের কর্মসূচি নিয়ে আলোচনা করছে দল ও যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে। তবে এখনও আন্দোলনের বিষয়টি প্রকাশ্যে বলতে চাচ্ছে না কেউ।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই তো ধরে নিয়েছে নির্বাচন ডিসেম্বরে পরে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে তো ডিসেম্বরকেই বেশ বিলম্ব মনে করছে। ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। কারণ দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি অবশ্যই এই দাবি জোরালো করবে।


অন্যান্য দলের তুলনায় বিএনপি নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া করছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের চেয়ে সংস্কারে জোর দিচ্ছেন তারাও তো প্রচারণা চালাচ্ছেন। আমরাও তো সংস্কার চাচ্ছি, নির্বাচনও চাচ্ছি। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এটা ঠেকানোর সুযোগ নেই। নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে। এখানে তাড়াহুড়োর কিছু নেই। মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে।


আরও খবর




নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা