শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

যশোর ও ঝিনাইদহে শত কোটি টাকার ফুল বেচাকেনার প্রস্তুতি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালি এবং ঝিনাইদহের ফুলচাষীদের এখন দম ফেলবার ফুসরত নেই। আসন্ন পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে দুই জেলায় শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষীরা।



যশোরের গদখালীর ফুল চাষীরা এখন ক্ষেত ও ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। প্রকৃতিতে গরমের আভাস থাকায় গোলাপের প্রস্ফুটন বিলম্বিত করতে গোলাপ-কলিতে পরানো হচ্ছে ক্যাপ। দামও বাড়তে শুরু করেছে গোলাপের। বাজার জমে উঠছে ধীরে ধীরে।


গদখালি ফুলের বাজার ঘুরে দেখা গেছে, সাইকেল-ভ্যানে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাদের কারও কাছে গোলাপ, গস্নাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমলিস্নকাসহ বাহারি সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীরা সেই ফুল কিনছেন। ফুলবেচাকেনার এমন হাকডাক যশোর-বেনাপোল মহাসড়কের সড়ক ঘেঁষে গড়ে উঠা ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গস্নাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্র মলিস্নকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও উর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র কয়েকদিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৩ থেকে ৫ টাকায়। সেই গোলাপ এখন বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে। চাষিদের দাবি, বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে এবং তারা লাভবান হবেন।


একশ' পিচের আঁটি বেঁধে ১৩ আঁটি গোলাপ নিয়ে এসেছেন পানিসারার হাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান। একটি সাইকেলের পিছনে বেঁধেই বিক্রির জন্য গদখালি বাজারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাজারে আসার পর ব্যাপারিরা দাম-দর করছেন। দাম পছন্দ না হওয়াতে গোলাপগুলো ছাড়লেন না তিনি। আব্দুল মান্নান জানান, 'এ বছর ফুলের তেমন দাম নেই। দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। আজ বাজারে ১৩শ' পিচ ফুল এনেছি। এর মধ্যে ৭টাকা পিচ ধরে এক হাজার গোলাপ ৭ হাজারে বিক্রি করেছি। বাকী তিনশ' গোলাপ একটু কম বলছে, তাই দেইনি। এ বছর অতিবৃষ্টির কারণে ফুলে একটু লসে আছি। তবে আশা করছি সামনের অনুষ্ঠানগুলোতে ভালো দাম পেলে লাভবান হতে পারব।'



জালাল হোসেন নামে অপর এক চাষি বলেন, '১৪ ফেব্রম্নয়ারি উপলক্ষে ফুলের দাম বাড়তে শুরু করেছে। যে গোলাপ ৩ থেকে ৫ টাকা গত চার দিন আগে বিক্রি করেছি; সেই গোলাপ আজ ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জারবেরা বিক্রি করেছি ১০ থেকে ১৫ টাকা ও চন্দ্রমলিস্নকা দুই তিন টাকা পিস বিক্রি হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো দাম পাব।'


আকবর হোসেন নামে আরেক চাষি বলেন, 'প্রথম দিকে গোলাপের দাম বেশ কম পাচ্ছিলাম। ৭ ফেব্রম্নয়ারি থেকে দাম বাড়ছে। ক্ষেতে যে ফুল রয়েছে, তা আগামীতে ১৫-১৬ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছি।' গোলাপের দাম মূলত আকার, রঙ ও সৌন্দর্য্যের ওপর নির্ভর করে বলে তিনি জানান।


গদখালীর টাওরা গ্রামের ফুলচাষি কামাল সরকার বলেন, 'আমার কাছে যে চায়না গোলাপ রয়েছে, তার দাম প্রতি পিস ২৫ টাকা। দেখতে সুন্দর ও বেশ কয়েক দিন রাখা যায় বলেই এর দাম বেশি। ২৫ কাঠা জমিতে


রয়েছে চায়না গোলাপ। আশা করছি ১৪ ফেব্রম্নয়ারিকে সামনে রেখে ৩০ টাকার বেশি দাম পাবো এই গোলাপের।'


এদিকে, বসন্তবরণ ও ভালোবাসা দিবসে গোলাপ ফুলের চাহিদা বৃদ্ধি পায় কয়েকগুণ। ফুল চাষিরা এ সুযোগ কাজে লাগিয়ে গোলাপ ফুল বিক্রি করে বাড়তি টাকা রোজগার করেন। তবে মাঘেও শীত নেই। অনুভূত হচ্ছে গরম। এই গরমে ফুল সময়ের আগেই ফুটে যাচ্ছে। তাই দ্রম্নত ফুল কেটে ফেলতে হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ফুলচাষিরা। এমন পরিস্থিতিতে ফুল চাষিরা তাদের ফুল সুরক্ষার জন্য ব্যবহার করছেন ক্যাপ। যাতে আগাম ফুল ঝরে না পড়ে সেজন্য ফুলের কলি বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ পড়িয়ে দিচ্ছেন। আগামি ১২ ফেব্রয়ারি সকাল থেকেই ফুল কাটা হবে। কিছু ফুল কাটা হবে বসন্তের দিন সকালে। আগাম ফুল কেটে রাখলে শুকিয়ে নষ্ট হয়ে যায়। ফলে এর চাহিদা যেমন থাকে না, তেমনি দামও পাওয়া যায় না। এজন্য যেন কলি না ফোটে এবং পাতা ঝরে না পড়ে সেজন্য তারা কলিতে ক্যাপ পরিয়ে দেয়া হচ্ছে।


পানিসারা এলাকার নীলকন্ঠ নগরের ফুলচাষি ইব্রাহিম খলিল বলেন, 'আড়াই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। ফুল ফুটেছে অনেক। তবে এখন ফুল কাটলে দাম বেশি পাবো না। তাই ফুলের কলিতে ক্যাপ পরিয়ে রাখছি। তিনি বলেন, আগে আমরা রাবার দিয়ে কলি বেঁধে রাখতাম। এতে করে ফুলের পাতা নষ্ট হয়ে যেত। এ কারণে ক্যাপ পদ্ধতি ব্যবহার করছি। বিক্রি করার আগ পর্যন্ত কলিতে ক্যাপ পরানো থাকে। এতে ফুলের পাতা যেমন ঝরে পড়ে না, তেমনি ফুল নষ্টও হয় না। গত কয়েক বছর বছর ধরে এই এলাকার চাষিরা এভাবে ফুলের কলিতে ক্যাপ পরিয়ে রাখছেন বলে জানান।


ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, 'চলতি মৌসুমে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন তিনটি বিশেষ দিবস ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। কোন দুর্যোগ এবং রাজনৈতিক কোনো প্রভাব না পড়লে অন্তত শত কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশাবাদী তারা।


কৃষি বিভাগের তথ্য মতে, যশোরে প্রায় ৬০০ হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। আসন্ন বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাপক ফুল বিক্রি হলে চাষিদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এদিকে, ঝিনাইদহ মাঠের ফুলক্ষেতের ছোট-বড় গাছে ফুটে আছে গোলাপের কুড়ি। কয়েকদিন আগে মাটি কুপিয়ে দেওয়া হয়েছে সার, এখন গাছের গোড়া বেঁধে দেওয়া হবে পানি সেচ। পুষ্ট হলেই ক্ষেত থেকে তুলে তা বিক্রি করা যাবে। রাতদিন গোলাপ পরিচর্যা করছেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের কৃষক মেহেদী হাসান রাজু।


তিনি জানালেন, ২৫ শতাংশ জমিতে গোলাপের গাছ রয়েছে। এ থেকে পহেলা ফাল্গুন ভালবাসার দিবস ও একুশে ফেব্রম্নয়ারি ঘিরে অন্তত ২০-৩০ টাকা পিস দরে ৫ হাজার গোলাপের স্টিক বিক্রি করতে পারবো আশা করছি। গোলাপি ও হলুদ কালারের গোলাপ রয়েছে।


প্রতিবছর বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস বরণ করতে উন্মুখ থাকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। ফুলছাড়া এ দিনটি যেন একেবারেই চলে না। ফলে অন্য সময়ের থেকে এ দিনগুলি এলে ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণে। ব্যস্ততা বেড়ে যায় ফুলচাষী ও ব্যবসায়ীদের। অতিরিক্ত চাহিদার কারণে উত্তাপ ছড়িয়ে পড়ে ঝিনাইদহের দুইটি বড় ফুল বাজারে। জেলার বড় ফুলের পাইকারী বাজার জেলা সদরের গান্না ও কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা।


দুই ফুল বাজারে গিয়ে দেখা যায় পাইকারি একটি গোলাপ আকার ভেদে ১৮ থেকে ২৫ টাকা বিক্রি হয়েছে। এক থেকে দুই সপ্তাহ আগে একই গোলাপ বিক্রি হয়েছিল ১২ থেকে ১৭ টাকা। এছাড়া জারবেরা বিক্রি হয়েছে ৫ থেকে ৬ টাকা। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ২ থেকে ৩ টাকা। রজনীগন্ধার স্টীক বিক্রি হয়েছে ৩ থেকে ৪ টাকা টাকা, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ১ থেকে ২ টাকায়। একই সময়ে গাদা ফুল বিক্রি হয়েছে ১২০ থেকে ২৫০ টাকা ধোপা। যে গাঁদাফুল দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ১০০ থেকে ১৫০ টাকা ধোপা।


জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ফুটে আছে লাল, হলুদ ও কমলা রঙের জারবেরা। ফুটে আছে রং বে-রঙের গোলাপ, রজনীগন্ধা, গস্নাডিয়াস ও গাদা ফুল। ফুটে থাকা ফুলের রঙে স্বপ্ন রাঙ্গাতে ব্যস্ত সময় পার করছে জেলার ফুলচাষীরা। প্রতিবছর বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রম্নয়ারি ও ২৬ মার্চ এলেই এ জেলার ফুলচাষি ও ফুলকর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। বিভিন্ন জাতীয় উৎসবে এ এলাকায় উৎপাদিত ফুল ব্যবহৃত হয়ে থাকে। ফলে ফুলের বাড়তি চাহিদা মিটাতে ব্যস্ত সময় পার করে জেলার ফুলচাষীরা। ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, ঝিনাইদহে গাদা ফুলের পরিমাণ সব থেকে বেশী। দেশের গাদা ফুলের মোট চাহিদার ৬৫ শতাংশ পুরণ করে ভারতীয় সীমান্তবর্তি এ জেলার উৎপাদিত ফুল।


চলতি বছরে এখন পর্যন্ত জেলায় ৯২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। সাধারনত প্রতি ৩৩ শতাংশের এক বিঘা জমিতে মৌসুমে গোলাপ ক্ষেত পরিচর্যায় খরচ প্রায় এক লাখ টাকা আর গাদা ফুল পরিচর্যায় খরচ ৭০ হাজার টাকা। গেল ২০২৩-২০২৪ অর্থবছরে জেলায় গাদা ২৩২ হেক্টর, রজনীগন্ধা ৯৮ হেক্টর, গোলাপ ৩১ হেক্টর, জারবেরা ২০ হেক্টর, গস্নাডিওলাস ৮ হেক্টর, চন্দ্রমলিস্নকা ফুল ২ হেক্টর জমিতে আবাদ হয়েছিল।


জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষী টিপু সুলতান জানান, ২০১৭ সালে ৫৫ লাখ টাকা খরচ করে ৫ বিঘা জমিতে জারবেরা ফুলের চাষ করেছিলাম। বর্তমানে প্রায় ১৫ বিঘা জমিতে আমার ফুল চাষ রয়েছে। এরমধ্যে গোলাপ রয়েছে ৪ বিঘার মত। বিদেশি ফুল জারবেরা কাটার পরেও ১ সপ্তাহের বেশি সময় তাজা থাকে।


ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, বর্তমানে দিনে তাপমাত্রা বেশী আর রাতে কম। এমন আবহাওয়াই ফুলে ছত্রাকের সংক্রমণের ঝুকি বেড়ে যায়। ফলে ৭ থেকে ১০ দিন পর পর রোগের ধরন অনুসারে ছত্রাক নাশক প্রয়োগ করলে এ জাতীয় রোগ থেকে ফুলকে রক্ষা করা সম্ভব।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, তিন দিবস ঘিরে যে সকল কৃষক ক্ষেতে ফুল প্রস্তুত করছেন। অবস্থা বুঝে পরিমিত মাত্রায় সেচ, জৈব সার ও কিছু ছত্রাক নাশক স্প্রে করতে হবে। এতে করে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। ক্ষেতের গাছ থেকে ফুল ছেড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন ফুলে কোন ক্ষতের সৃষ্টি না হয়। এসব বিষয় মেনে চললে কৃষকরা ভালো দামে মানসম্মত ফুল বিক্রি করতে পারবেন। গ্রাহকরাও ভালো মানের ফুল পাবেন বলে যোগ করেন।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ