শিরোনাম
রূপগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে 'গাছের অভিভাবক' হলো ক্ষুদে শিক্ষার্থীরা শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার, আদালতে প্রেরণ পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম জোরদারে সভা নবগঠিত বিপিডিবি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত কাজী জুয়েল খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন আমতলীর ইউএনও,প্রধানমন্ত্রীর ভালো কাজের উৎসাহ মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই: ১৫ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ যুবক আটক নাঙ্গলকোটে বাড়ীর আঙ্গিনায় সবজি উৎপাদনে ‎কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬

‘যতদিন দরকার শেখ হাসিনাকে রাখবে ভারত’

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভারত সফররত বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) একদল প্রতিনিধির সাথে মতবিনিময় করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) মতবিনিময়ের সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়ার যে অনুরোধ করেছে সেটি একটি আইনগত বা বিচারিক বিষয়। ভারত এটি বিবেচনা করছে এবং যথাযথ প্রক্রিয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


ওই সময় বিক্রম মিশ্রি আরও জানান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। যদিও যে ভারত বারবার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক (ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি) নির্বাচনের কথা বলছে, সেখানে আওয়ামী লীগ-বিহীন নির্বাচনকে তারা কতটা গ্রহণযোগ্য বলে মনে করবে, সে প্রসঙ্গ বিক্রম মিশ্রি এড়িয়ে গিয়েছেন।


প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্র সচিব কেন বললেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত যথাযথ নিয়ম অনুসারে বিবেচনা করে দেখবে?


এই প্রশ্নের জবাবে দিল্লিতে সাউথ ব্লকের একটি সূত্র বলেছেন, ‘খেয়াল করুন কথাটা উনি কোন প্ল্যাটফর্মে ও কাদের কাছে বলেছেন। বাংলাদেশ থেকে আসা অতিথি সাংবাদিকদের সামনে একটি সরকারি অনুষ্ঠানে ও একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি ও কথা বলেছেন ... কারণ ওখানে এটা বলা সম্ভব নয় যে না, আমরা ওনাকে কিছুতেই ফেরত দেব না। বরং এই পরিস্থিতিতে ‘ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট’ ভাষা ও ভঙ্গিতে যেটুকু বলা যায় সেটাই তিনি বলেছেন।’


তাই বলা যায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনও সম্ভাবনা নেই এটা যেমন ঠিক – তেমনি তাকে আবার ভারত নিজে থেকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ‘পুনর্বাসন’ করিয়ে দেবে, এমন কোনও ভাবনাও দিল্লির নেই।


এটার একটা বড় কারণ হলো- বাংলাদেশে ভারত-বিরোধী সেন্টিমেন্ট এমনিতেই যথেষ্ট চড়া। আর ভারত সেটা বুঝতেও পারছে। সেটাতে আরও উসকানি দেওয়াটা ভারতেরই স্বার্থবিরোধী হবে।


বিক্রম মিশ্রির কথা থেকে অনেকেই উপসংহার টানছেন – ভারত বোধহয় অবশেষে এই বাস্তবতা মেনে নেওয়ার জন্য তৈরি যে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে খুব শিগ্‌গিরই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটছে না এবং আগামী নির্বাচনেও তাদের অংশগ্রহণের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি অনেকে এমনটাও মনে করছেন যে শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের সম্ভাবনাও ভারত এখন হয়তো পুরোপুরি নাকচ করছে না।


এর মাত্র কয়েক দিন আগে নিউ ইয়র্ক সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও-র মেহদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘তারা বোধহয় এখনও আশা করছেন যে উনি (শেখ হাসিনা) পূর্ণ গৌরবের সাথে বাংলাদেশে ফিরে আসবেন, একজন বিজয়ী নেতার বেশে ফিরবেন!’


শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সরকার-প্রধান এবং ভারতের সর্বোচ্চ কূটনীতিবিদের এই দুটো আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যে আসমান-জমিন ফারাক আছে কোনও সন্দেহ নেই!


শেখ হাসিনাকে নিয়ে ভারত আসলে যা করতে চাইছে এবং বাংলাদেশ বিষয়টিকে যেভাবে দেখছে তার মধ্যেও দৃষ্টিভঙ্গির বিস্তর পার্থক্য আছে। কিন্তু দিল্লিতে শেখ হাসিনাকে কেন্দ্র করে এই মুহূর্তে চিন্তাভাবনাটা আসলে কী?


বাংলা ট্রিবিউন এ প্রশ্নের উত্তর খুঁজতে দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, সাবেক কূটনীতিবিদ ও থিংকট্যাংক ফেলো-র সঙ্গে কথা বলেছে। তাদের মোটামুটি সর্বসম্মত রায় হলো : শেখ হাসিনা ভারতকে একটা ‘ক্যাচ টোয়েন্টি টু’ সিচুয়েশনে ফেলেছেন – তাকে এখন দিল্লি না পারছে গিলতে, না পারছে ওগরাতে!


কিন্তু তার মানে কখনোই এই নয় যে ভারত তাকে সংকটের মুহূর্তে ঝেড়ে ফেলতে চাইছে।


পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারত কিন্তু তাকে নিজে থেকে এ দেশে আশ্রয় দেয়নি, পরিস্থিতির চাপে একরকম বাধ্য হয়েছে বলা যেতে পারে। তিনি এ দেশে আসার পরও বেশ কিছুদিন চেষ্টা হয়েছে তাকে সম্মানের সঙ্গে তৃতীয় কোনও দেশে পাঠানো যায় কি না, শেষ পর্যন্ত সব শর্ত না মেলায় সে চেষ্টাতেও আপাতত হাল ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, আর সেটা কখনও ভাবাও হয়নি।’


কেন এই ‘অপশন’টা বিবেচনা করা হচ্ছে না, তার কিছু নির্দিষ্ট ও জোরালো কারণও আছে।


ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘবন বলছেন, ‘আজ যদি ভারত তাদের এত বছরের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনার পাশে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কোনও দেশে কখনেও কোনেও নেতাই ভারতের বন্ধুত্বে আস্থা রাখতে পারবে না। ফলে আমরা চাই বা না-চাই, শেখ হাসিনাকে আমরা কিছুতেই ফেলতে পারব না!’


ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিক্রমজিত ব্যানার্জি বলেছেন, ‘বাংলাদেশে গত অগাস্টের পালাবদলের পর যেভাবে ঢালাও মিথ্যা মামলার ধূম পড়েছে এবং আদালত প্রাঙ্গণেও সাবেক নেতা-মন্ত্রীদের হেনস্তা হতে হচ্ছে তাতে ভারত এটা মনে করতেই পারে যে শেখ হাসিনাকে হস্তান্তর করা হলেও তিনি আদৌ সুষ্ঠু বিচার পাবেন না। শুধু এই যুক্তিতেই প্রত্যর্পণের অনুরোধ খারিজ করা সম্ভব।’  


বিজেপির ঘনিষ্ঠ ফরেন পলিসি এক্সপার্ট শুভ্রকমল দত্তর কথায়, ‘ভারত তার আতিথেয়তা, নিরাপত্তা বা সুরক্ষার দায়িত্ব নিয়েছে, অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে তার এদেশে থাকার ব্যবস্থা করেছে – কিন্তু বাংলাদেশে তার রাজনৈতিক পুনর্বাসনের কোনও দায়িত্ব নেয়নি।’


‘আমি যতদূর জানি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি কখনও শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল হয় এবং তিনি নিজে মনে করেন দেশে ফিরে যাবেন তাহলে অন্য কথা – কিন্তু সেটা না হলে ভারত তাকে ‘প্যারাড্রপ’ করে বাংলাদেশে বসিয়ে দিয়ে আসবে বলে ভাবছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা।’


ফলে ‘শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবেন বলে ভারত এখনও ভাবছে’ বলে সম্প্রতি ড: ইউনূস যে মন্তব্য করেছেন সেটাকেই খন্ডন করছেন ভারতের পর্যবেক্ষকরা। তারা অনেকেই মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সেই বক্তব্যও ছিল ‘নিছকই রাজনৈতিক’!


এত কিছুর পরেও যে প্রশ্নটা থেকেই যায় তা হলো- ভারতে শেখ হাসিনার তাহলে ভবিষ্যৎ কী?


ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীর কথায়, ‘আমার তো মনে হচ্ছে ওনাকে এখন বেশ লম্বা সময় এখানেই থেকে যেতে হবে। চট করে অন্য কোথাও যাওয়ার তো কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।’


তিনি বলেন, ‘বিদেশি নেতা-নেত্রীদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য আছে ভারতের। তিব্বতি ধর্মগুরু দালাই লামা আজ ছেষট্টি বছরের ওপর ধরে ভারতে আছেন। সাবেক আফগান প্রেসিডেন্ট মহম্মদ নাজিবুল্লাহ’র পরিবারও এদেশে আছেন তিরিশ বছরের ওপর। আমি নিশ্চিত শেখ হাসিনাকেও ভারত যতদিন দরকার হবে রাখবে এবং তার প্রাপ্য সম্মান দিয়েই রাখবে।’


ফলে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার যেমন কোনও বাস্তবসম্মত সম্ভাবনা নেই – তেমনি ভারত নিজে হাতে করে তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করবে এমন কোনও লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। দৃশ্যমান ভবিষ্যতের জন্য তাকে আপাতত ভারতের অতিথি হয়ে সে দেশেই থাকতে হবে, এটাই বাস্তবতা।


আরও খবর




ভোলাহাটে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড

"মাটির মা ফাউন্ডেশন" লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় কৃ‌ষি জমি, ৫ বছ‌রেও হয়নি স্লুইজ গেট

রূপগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে 'গাছের অভিভাবক' হলো ক্ষুদে শিক্ষার্থীরা

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম জোরদারে সভা

বগুড়ার ধুনটে তিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিটন গ্রেপ্তার

নবগঠিত বিপিডিবি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত কাজী জুয়েল

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় এসি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৪, আহত ৫

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন আমতলীর ইউএনও,প্রধানমন্ত্রীর ভালো কাজের উৎসাহ

মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই: ১৫ লাখ টাকার ক্ষতি

১২২৩ নম্বর পেয়ে এসএসসিতে কৃতিত্ব ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মানসী'র

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ