শিরোনাম
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কারোপে ঝুঁকিতে অন্ধ্রপ্রদেশের চিংড়ি শিল্প

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের চিংড়ি শিল্পে। এরই মধ্যে ৫০ শতাংশ রপ্তানি আদেশ হারিয়েছে অন্ধ্রপ্রদেশ। ক্ষতির সম্মুখীন খাতটিকে বাঁচাতে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।


ভারতের অন্যতম রপ্তানিমুখী শিল্পের একটি চিংড়ি। তবে ট্রাম্প প্রশাসন ঘোষিত ৫০ শতাংশ শুল্কের খেসারত দিতে হচ্ছে খাতটিকে। এরই মধ্যে দেশটির অন্ধপ্রদেশে বাতিল হয়েছে চিংড়ির ৫০ শতাংশ ক্রয়াদেশ। প্রদেশটির সরকারি দপ্তরের হিসেব অনুযায়ী, শুধু চিংড়ি রপ্তানিতেই প্রায় ২৫ হাজার কোটি রুপির লোকসান গুনতে হতে পারে। এতে হতাশ প্রদেশটির চিংড়ি চাষিরা।


অন্ধপ্রদেশের চিংড়ি চাষিদের মধ্যে একজন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে চিংড়ি রপ্তানি শুরু করেছি। আফ্রিকা এই খাতের বড় ক্রেতা। তবে তারা খুব অল্প পরিমাণে পণ্যটি কিনছে। আমরা লোকসানের মধ্য দিয়ে যাচ্ছি। এ অবস্থায় সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দেশিয় বাজারে পণ্যটির চাহিদা বাড়াতে উদ্যোগ হাতে নিতে। তাহলেই আমরা এ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।’


ভারতীয় চিংড়ি রপ্তানির ওপর বর্তমানে ৫৯ দশমিক ৭২ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে কাউন্টারভেইলিং অর্থাৎ ভর্তুকি প্রতিরোধে ৫ দশমিক ৭৬ শতাংশ ও অ্যান্টি ডাম্পিং খাতে যুক্ত হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ শুল্ক।


এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিজের রাজ্যের চিংড়ি চাষীদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এ লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারণ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূস গয়াল ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের কাছে ভিন্ন ভিন্ন চিঠি লিখেছেন তিনি।




চিঠিতে অন্ধপ্রদেশের চিংড়ি চাষীদের দুর্দশার কথা উল্লেখ করে নাইডু কেন্দীয় অর্থমন্ত্রীর কাছে পণ্য ও পরিসেবা কর জিএসটি ছাড় দেয়া ও রাজ্যের মৎস্য চাষিদের বাঁচাতে বিশেষ আর্থিক সুবিধা দেয়ার আহ্বান জানান।


পাশাপাশি তিনি দেশটির শিল্প ও মৎস্যমন্ত্রীর কাছে লেখা ভিন্ন চিঠিতে আহ্বান জানান, মাছ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিকল্প দেশগুলোর সঙ্গে চুক্তি এগিয়ে নেয়ার। 


ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার আহ্বানও জানান নাইডু। 


এছাড়া দেশটির অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণে কেন্দ্রীয় সরকারকে নতুন উদ্যোগ হাতে নেয়ার আহ্বানও জানান তিনি।


ভারতের মোট চিংড়ি রপ্তানির প্রায় ৮০ শতাংশের সরবরাহকারী অন্ধ্রপ্রদেশ। এছাড়া দেশটির মোট সামুদ্রিক পণ্যের ৩৪ শতাংশ রপ্তানি হয় অন্ধ্রপ্রদেশ থেকে, যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় ২১ হাজার ২৪৬ কোটি রুপি। অন্ধপ্রদেশের প্রায় আড়াই লাখ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মাছ চাষের ওপর নির্ভরশীল।


ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে চিংড়ি ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে ভারত ৬৩ হাজার ৯৬৯ কোটি রুপি আয় করেছিল। তবে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের তালিকায় এখন সম্ভাবনায় চিংড়ি খাত। 


আরও খবর




শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

কোনো শিশুই পিছিয়ে থাকবে না: শিক্ষাপ্রতিমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ

খাবারের পেছনেই মানুষের আয়ের ৬০ শতাংশ ব্যয়, কারসাজিতে সিন্ডিকেট

‘মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার’

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

রূপগ‌ঞ্জে মাদক কারবারিদের আতঙ্ক ইউএনও সাইফুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা