শিরোনাম
সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

রোজার আগেই বাড়লো সব ফলের দাম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র রমজান মাস শুরুর আগেই বাজারে দেশি বিদেশি প্রায় সব ফলের দাম বেড়েছে। বিদেশি আপেল মাল্টার মতো ফলগুলোর দাম প্রায় ৪০ থেকে ৬০ টাকা আর কলা-বরইয়ের মতো দেশি ফলের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি ফল কলা প্রতি ডজন বিক্রি হচ্ছে জাতভেদে ২০ থেকে ৫০ টাকা বেশি দামে। এখন এক ডজন সাগর কলা বিক্রি হচ্ছে ১৫০ টাকা যা ১২০ টাকায় পাওয়া যেত কয়েকদিন আগে।



সবরি কলাও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা ডজনে। একইভাবে বাংলা কলা ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হতে দেখা গেছে। যা আগের চেয়ে ৫০ টাকা পর্যন্ত বেশি।


এদিকে, তরমুজের মৌসুম পুরোপুরি শুরু না হলেও আকারভেদে কেজিপ্রতি দাম চাওয়া হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। পেয়ারার দাম বেড়ে আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। আর আকারভেদে প্রতিটি আনারস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।



মৌসুমি বরই বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকা কেজি পর্যন্ত দরে। দেশি পেঁপের দামও কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা। এসব ফলের দাম বেশ বেড়েছে গত ২ থেকে ৩ দিনের ব্যবধানে।


অন্যদিকে, বিদেশি ফলের মধ্যে রোজায় সবচেয়ে বেশি চাহিদা থাকে খেজুর, মাল্টা ও আপেলের। এর মধ্যে মাল্টা ও আপেলের দাম বেড়েছে ৬০ টাকা পর্যন্ত। মাল্টার দাম কেজিপ্রতি বেড়ে ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ২৮০ থেকে ৩০০ টাকা ছিল।


আর আপেলের কেজি প্রকারভেদে ৩৬০ থেকে ৪০০ টাকা।



ব্যবসায়ীরা বলছেন, যেখানে রোজার কারণে ফলের চাহিদা বেড়েছে, সে অবস্থায় নির্বাচনের ফলে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। পরিবহন খরচও বেড়েছে কয়েক গুণ। এদিকে, বিভিন্ন পাইকারি বাজারে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগও আছে।


রামপুরা ফল বিক্রেতা জামেদুল হক বলেন, রোজার মধ্যে সবাই ফল কিনে। কিন্তু এত ফলের সরবরাহ পাইকারি বাজারে নেই। পাইকারি বাজার থেকেই আমরা ২০ থেকে ৫০ টাকা বেশি ধরে ফল কিনছি।


মহিউদ্দিন চৌধুরী নামে এক ক্রেতা বলেন, রোজার প্রাক্কালে সব প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া যেন এক অনিবার্য রেওয়াজ। এবারও সে একই প্রবণতা দেখা গেছে। ব্যাতিক্রম হয়নি। এগুলো মনিটরিংয়ে সরকারের গুরুত্ব দিতে হবে।


আরও খবর




মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুরে অবৈধ মোটরবাইকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ জনের জরিমানা

ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে ইউএনও সারোয়ার রাব্বী

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানিতে বরাদ্দ ১ হাজার ১শ কোটি টাকা: ধর্মমন্ত্রী কায়কোবাদ

নালিতাবাড়ীর প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা

সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

বোয়ালখালীতে অবৈধ বালুর সেলিং সেন্টারে অভিযান, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এ আর এস যুব ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ধুনটে স্কাউটদের মাঝে বৃক্ষ বিতরণ

তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

মুরাদনগরে পৃথক অভিযানে ২৯৩ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান

সিএনজি টেম্পুতে উঠানামা ভাড়া-৫ টাকা, টেম্পু যাবে বোয়ালখালী থেকে বাস টার্মিনাল

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প