শিরোনাম
জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়! জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
শুক্রবার ১৭ জুলাই ২০২৬

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জিডিপিতে প্রায় ৩ শতাংশ অবদান রাখা এবং প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলেও নীতি-কৌশলের অভাবে সংকটে পড়েছে দেশের হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করা এবং আসন্ন বাজেটে বিশেষ নীতি সহায়তার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে, অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও বৈশ্বিক বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।


সরেজমিনে রাজধানীর ধোলাইখাল এলাকাঘুরে দেখা যায়, ইস্পাতের ভারি পাত কেটে দক্ষ হাতে তৈরি হচ্ছে হালকা শিল্পের নানা যন্ত্রাংশ। এ খাতে শ্রমিকদের অভিজ্ঞতা দুই দশক থেকে শুরু করে ৩০-৩৫ বছর পর্যন্ত হলেও দীর্ঘ অভিজ্ঞতা সত্ত্বেও কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ার আক্ষেপ রয়েছে তাদের মধ্যে।

 

একজন শ্রমিক জানান, ৮, ১০ এমনকি ১২ ঘণ্টা ডিউটি করেও বেতন মেলে মাত্র ১৬ হাজার টাকা, যা দিয়ে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ছে।

 

আরেকজন শ্রমিক বলেন, প্রায় ১৫ হাজার টাকার মতো বেতন পাই। যৌথ পরিবারে ৮-১০ জন সদস্যের সংসার চালাতে এই আয় যথেষ্ট নয়।

 

দশকের পর দশক ধরে এমন বাস্তবতার মধ্যেই চলছে এই খাতের কার্যক্রম। তবে করোনার পর অর্থনৈতিক মন্দা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। একজন উদ্যোক্তা বলেন, ব্যবসা শুরু করলেও উচ্চ দামে কাঁচামাল কিনে সঠিক দামে বিক্রি করা যাচ্ছে না। ক্রেতারাও প্রত্যাশিত দাম দিচ্ছেন না।

 

হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। কৃষি, শিল্প ও সেবা খাতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের বড় একটি অংশই এই খাত থেকে সরবরাহ হয়। পাশাপাশি জিডিপিতে এর অবদান প্রায় ৩ শতাংশ।

 

কর্মসংস্থান ও প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান নিশ্চিত করলেও উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক এবং ব্যাংক ঋণ সুবিধার সীমাবদ্ধতায় চাপের মুখে পড়েছে খাতটি। এক উদ্যোক্তা বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে, এতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

 


বিশ্ব অর্থনীতিতে এই খাতের বাজার ৭ থেকে ৯ ট্রিলিয়ন ডলারের হলেও বাংলাদেশ এখনো খুবই সীমিত পরিসরে রফতানি করছে। তাই এই সম্ভাবনাময় বাজার ধরতে এবং অভ্যন্তরীণ শিল্পকে শক্তিশালী করতে কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসসহ বিশেষ নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

 

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, মেরামত সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট পুরো খাতে প্রয়োগ হলে তা এই শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

 

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক চাহিদা বিবেচনায় নিয়ে হালকা প্রকৌশল খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক মিশনগুলোর মাধ্যমে এই খাতের সম্ভাবনাময় পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে।

 

রাজধানীর ধোলাইখালসহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে প্রায় ৮০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ মানুষ এবং তাদের পরিবার নির্ভরশীল।

 

শ্রমিক ও উদ্যোক্তা সবাই এখন তাকিয়ে আছেন আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই সম্ভাবনাময় খাতটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কাঁচামাল আমদানিতে কর হ্রাস এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেয়ার দাবি জোরালোভাবে উঠেছে।


আরও খবর




জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়!

দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের -সালাহউদ্দিন আহমেদ

চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষকতা, গবেষণা ও মানবিকতায় অনন্য এক অধ্যায় রেখে অবসরে অধ্যাপক ড. মখলেসুর রহমান

জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন

প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা