
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন,নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রববানী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাদক, ডেঙ্গু ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন,মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
ভাণ্ডারিয়া উপজেলা ও পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক মো. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র সাংগনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, সমাজ সেবক মো.জুলফিকার হায়দার হাওলাদার, উপজেলা যুবদলে সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রববানী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি ভাণ্ডারিয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গৌরীপুর ভূমি অফিস ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।




























