শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ১২ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ১২ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন আরো তিন বছর বৃদ্ধির আবেদন জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। 


বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এতথ্য জানান।

 


"আসিয়ানে হালাল পণ্যের বাজার: বাংলাদেশের জন্য সুযোগ' বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বিস।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনটা তিন বছর বৃদ্ধি  করার জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে এবং সেটা ইতোমধ্যে এর দুই ধাপ শেষ হয়েছে।

আশা করা হচ্ছে ইউএনজিএ-র ৮১ ফার্স্ট সেশনে  সেটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তিন বছর পরে গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে পৌঁছে যাবে, সেই গ্র্যাজুয়েশনটা যেন স্মুথ হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের এক্সেস বা প্রবেশাধিকার দরকার।

সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শুরু করেছি। 


এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

ইন্দোনেশিয়াও আমাদের সাথে এফটিএ করার জন্য আগ্রহ দেখিয়েছে। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সাথেও আগামী দিনে এফটিএ-তে যাবো। এ ছাড়াও আরো ১০-১২টা দেশের সাথে আমাদের এফটিএ  আলোচনা  চলমান। 


ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানিক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবো। কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে, যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা। এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট।


অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশন দুইটা এজেন্সি সার্টিফাই করে হালাল সার্টিফিকেশন দেয়। এখানে একজন বক্তার  প্রস্তাব হলো- একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সার্টিফাইং এজেন্সি করা। এটা একটা ইন্টারেস্টিং প্রপোজিশন, এটার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আর একজন বলেছেন, অতিরিক্ত  চার্জ নেয় হালাল টেস্টিংয়ের জন্য,  এটা আমরা চেক করে দেখবো।


তিনি বলেন, আপনি যাই করেন আপনার তো রপ্তানি করতে হবে।  আপনি ডোমেস্টিক মার্কেটটাকে হালাল মার্কেটে ধীরে ধীরে কনভার্ট করবেন এবং বাইরের জন্যও হালাল মার্কেট খুঁজবেন, মার্কেটটা তৈরি করবেন। রপ্তানি করতে হলে আগে রপ্তানির সক্ষমতা দরকার উল্লেখ করে তিনি বলেন, রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য  দরকার বেশি বেশি বিনিয়োগ আর বিনিয়োগের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। আর সেই কাঙ্ক্ষিত পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ, ফিন্যান্স।


বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আরেকটা আবশ্যকীয় শর্ত জ্বালানি সহজলভ্যতা। এই প্রতিটা জিনিস নিয়েই আমরা কাজ করছি।


সেমিনারে  স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এতে আরো  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। সেমিনারে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন বিভাগের উপ-পরিচালক ও  প্রণিসম্পদ বিশেষজ্ঞ  আকতার হোসেন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) হালাল সার্টিফিকেশন বিভাগের উপ-পরিচালক এস এম আবু সাঈদ।


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা