শিরোনাম
চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে না কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময় রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা,থানায় ৩ অডিট সদস্য পিরোজপুরের নতুন ডিসি গোলাম রব্বানীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা অবরোধের আগের দিন আমতলীর পায়রা নদীতে জেলে নিখোঁজ পত্নীতলায় ২৩ হাজার ৪শ হেক্টর জমিতে আমণের চাষাবাদ নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে যাত্রাপালা প্রদর্শনী নোয়াখালীর নতুন কূপে গ্যাস,দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
বুধবার ০৭ অক্টোবর ২০২৬
বুধবার ০৭ অক্টোবর ২০২৬

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনকে বাণিজ্য সংগঠন হিসেবে লাইসেন্স দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুযায়ী সংগঠনটিকে দেওয়া এ লাইসেন্সের নম্বর ১১/২০২৬।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স গ্রহণ করেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ময়নুদ্দিন মাসুদ।

টি.ও. বা ট্রেড অর্গানাইজেশন (বাণিজ্য সংগঠন) লাইসেন্স হলো সরকারের অনুমোদিত এমন একটি স্বীকৃতি, যার মাধ্যমে কোনো ব্যবসায়ী বা শিল্পসংশ্লিষ্ট সংগঠন সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রেণি ও শিল্পের প্রতিনিধিত্ব করার সাংগঠনিক বৈধতা পায়। এর ফলে ফ্লাওয়ার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, শিল্পের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরা এবং সংশ্লিষ্ট বিষয়ে সংগঠিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সে বলা হয়েছে, ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে সংগঠনটি একটি সাধারণ উদ্দেশ্য সাধন এবং এর অন্তর্ভুক্ত ব্যক্তি ও ব্যবসায়ী শ্রেণির প্রতিনিধিত্বের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ বিবেচনায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুযায়ী সংগঠনটিকে লাইসেন্স দেওয়া হয়েছে।

লাইসেন্স পাওয়ার পর সংগঠনের নেতারা এ অর্জনকে দেশের ফ্লাওয়ার মিল মালিকদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। তারা দেশের সব ফ্লাওয়ার মিল মালিককে অভিনন্দন জানান এবং যারা এখনো সংগঠনের সদস্য হননি, তাদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ময়নুদ্দিন মাসুদ বলেন, এই স্বীকৃতি শুধু সংগঠনের নয়, দেশের সব ফ্লাওয়ার মিলারের সম্মিলিত অর্জন। এর মাধ্যমে ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের শর্ত অনুযায়ী, লাইসেন্স পাওয়ার ৬০ দিনের মধ্যে সংগঠনটিকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) সীমিত দায়সহ নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে সংগঠনের নামের সঙ্গে ‘লিমিটেড’ শব্দ ব্যবহার করা যাবে না।

আরজেএসসি নিবন্ধনের পর নিবন্ধক কর্তৃক সত্যায়িত সংঘস্মারক, সংঘবিধি ও নিবন্ধন প্রত্যয়নপত্রের কপি বাণিজ্য সংগঠন অনুবিভাগে জমা দিতে হবে। সংগঠনকে একটি স্থায়ী কার্যালয়ও প্রতিষ্ঠা করতে হবে।

লাইসেন্সের শর্ত অনুযায়ী, নিবন্ধনের পর এক মাসের কম এবং তিন মাসের বেশি নয়—এমন সময়ের মধ্যে সংগঠনের প্রথম সাধারণ সভা করতে হবে। এরপর ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করতে হবে।

এ ছাড়া সরকার প্রয়োজনে সংগঠনের অনুমোদিত সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন বা পরিবর্তনের নির্দেশ দিতে পারবে। বাণিজ্য সংগঠন আইন, বিধিমালা বা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সংগঠনের লাইসেন্স বা নিবন্ধনের কার্যকারিতা বাতিল হতে পারে।

সংগঠনটি সরকার, জনস্বার্থ বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না এবং সরকার সময় সময় যে শর্ত ও বিধিবিধান আরোপ করবে, তা পালন করতে হবে।

সংশ্লিষ্ট ফ্লাওয়ার মিল মালিকেরা মনে করছেন, দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই লাইসেন্স অর্জনের মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল শিল্পে একটি প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। ভবিষ্যতে এ সংগঠন শিল্পের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সরকারের কাছে তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।



আরও খবর




চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে না

কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা,থানায় ৩ অডিট সদস্য

পিরোজপুরের নতুন ডিসি গোলাম রব্বানীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা

অবরোধের আগের দিন আমতলীর পায়রা নদীতে জেলে নিখোঁজ

গাইবান্ধায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মেঘনায় আজ মধ্যে রাত থেকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা

বোদায় প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে কারা

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা বড়গাছা ইউপি চেয়ারম্যান মতিন মাস্টারের

হাজীগ‌ঞ্জে ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পত্নীতলায় ২৩ হাজার ৪শ হেক্টর জমিতে আমণের চাষাবাদ

নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে যাত্রাপালা প্রদর্শনী

এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে আট লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব


এই সম্পর্কিত আরও খবর

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা