
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদাঘাট ব্রিজে নির্মাণকাজ চলমান অবস্থায় গরু-মহিষ পারাপার না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। গরু-মহিষের গোবর রাস্তায় পড়ে সড়কের রিবাট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
সোমবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর প্রকৌশলী মোজাম্মেল সাহেব ও প্রকৌশলী নিপুন সাহেব স্থানীয় কৃষকদের উদ্দেশে এ অনুরোধ জানান।
তাঁরা বলেন, বাদাঘাট ব্রিজে কাজ চলমান থাকায় এ ব্রিজ দিয়ে গরু-মহিষ পারাপার থেকে বিরত থাকতে হবে। এতে নির্মাণকাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কের ক্ষতি রোধ করা সম্ভব হবে।
প্রকৌশলীরা কৃষকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে চলমান উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা ও তদারকি কামনা করছেন স্থানীয়রা।




























