শিরোনাম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
পোশাক রপ্তানি

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাগুলো অনেক ফ্লাইট বাতিল করেছে। এর জেরে বিশ্বের বড় বড় পোশাক ব্র্যান্ডের বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ ও ভারতের বিমানবন্দরে আটকে আছে। অন্তত তিনটি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।


দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম পোশাক উৎপাদন কেন্দ্র। বিশ্বের ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কারখানা থেকে টি-শার্ট, জিন্স ও জামা-কাপড়ের নিয়মিত জোগান দিয়ে থাকে।


এ বিষয়ে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘ঢাকার বিমানবন্দরে আমাদের পোশাকের চালান আটকে আছে। এগুলো দুবাই হয়ে যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল। কিন্তু দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকায় আমরা এখন খুব বিপদে আছি। বিকল্প পথ বের করার চেষ্টা করছি। কিন্তু সব রুটই বেশ জটিল আর খরচও অনেক বেশি।’


ইউরোপের যেসব ক্লায়েন্টের জন্য স্প্যারো গ্রুপ পোশাক তৈরি করে, তাদের মধ্যে ইন্ডিটেক্স, মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস), নেক্সট ও প্রাইমার্কের নাম উল্লেখযোগ্য।


গত শনিবার মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলের বেশির ভাগ আকাশপথই বন্ধ। এতে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাইও কয়েক দিনের জন্য কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়। কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তিহাদের মতো বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করে দিয়েছে।


সিডনির ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডেরিক হর্স্ট জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত বাণিজ্যিক ফ্লাইটে করে পণ্য পাঠায়। সেগুলোর বেশিরভাগ উপসাগরীয় বিমান সংস্থাগুলোর ওপর নির্ভরশীল। কিছু ফ্লাইট থাকে শুধু পণ্যবাহী।


হর্স্টের মতে, বাংলাদেশ থেকে বিমানপথে পাঠানো পণ্যের অর্ধেকের বেশি উপসাগরীয় অঞ্চল হয়ে নির্দিষ্ট গন্তব্যে যায়। ভারতের ক্ষেত্রে এই হার ৪১ শতাংশ। আর এই পণ্য পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমিরেটস ও কাতার এয়ারওয়েজ।


ইন্ডিটেক্সের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন বলছে, বাংলাদেশে তাদের সরবরাহকারী আছে ১৫০টি, ভারতে ১২২টি আর পাকিস্তানে ৬৯টি। তবে সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে দেশভিত্তিক এ তথ্য দেওয়া হয়নি। পণ্য আটকে থাকার ঘটনায় তাদের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।



আকাশপথে পণ্য পরিবহনের সক্ষমতা কমে যাওয়ায় খরচ বেড়েছে কয়েক গুণ। মুম্বাইভিত্তিক একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাই থেকে অস্ট্রিয়ায় পণ্য পাঠানোর বিমানভাড়া ইতোমধ্যে দ্বিগুণ হয়ে গেছে।


দক্ষিণ এশিয়া থেকে পণ্য পাঠানোর সমস্যা প্রসঙ্গে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও মার্কস অ্যান্ড স্পেনসার জানিয়েছে, তাদের বেশির ভাগ পণ্য সমুদ্রপথে যায়। পরে অবশ্য এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।


বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ থাকায় পণ্যবাহী ফ্লাইট স্থগিত আছে। এর প্রভাব ইতোমধ্যে আকাশপথে পড়তে শুরু করেছে।’


তিনি সতর্ক করে বলেন, ‘ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো হরমুজ প্রণালি। সেটা বন্ধ থাকলে সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচও বেড়ে যাবে। সব মিলিয়ে আমরা শঙ্কিত। মনে হচ্ছে আরেকটা বড় সংকট সামনে এসে দাঁড়িয়েছে।’


আরও খবর




সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা