
মোঃ শাকিল প্রধানঃ
মাদক কে না বলি,খেলা খুলাকে আকড়ে ধরি।এ প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোবহান প্রধানের অর্থায়নে পুরান বাউশিয়া কুটিপাড়া জুনিয়ন ক্লাব কে জার্সি ও বল খেলাধুলা সামগ্রী উপহার দেন সোবহান প্রধান। শুক্রবার সকাল ১০ ঘটিকায় পুরান বাউশিয়া খেলার মাঠে ক্লাবের সদস্যদের খেলাধুলা সামগ্রী উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাউসিয়ার কৃতি সন্তান মোঃ হাসান মোল্লা, বাউসিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সৌরভ আহমেদ, সাধারণ সম্পাদক নাসির শিকদার।
এ সময় সোবহান প্রধান বলেন বর্তমানে যুব সমাজ মাদক আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, আমরা সমাজের সকল শ্রেনীর মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই, মাদক আর মোবাইল গেম থেকে তরুন যুবকদের খেলার মাঠে ফিরাতে আমাদের চেষ্টা অব্যাহত ভাবে থাকবে,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সামাজিক কাজও করতে চাই, এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।





























